২০২৬ ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) প্রস্তুতির অংশ হিসেবে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই মুখোমুখি হবে ব্রাজিল-ফ্রান্স। আসন্ন বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল কিংবা সেমি-ফাইনালেও একে অপরের বিপক্ষে নামতে পারে তারা। তার আগেই বৃহস্পতিবার প্রস্তুতি পর্বে নিউ ইংল্যান্ডের ম্যাসাচুসেটস শহরে একে অপরের বিরুদ্ধে নামবে দুই হল। বৃহস্পতিবার ম্যাচ শুরু রাত ১-৩০ মিনিটে। সম্প্রচার হবে ফ্যান কোড অ্যাপে।
এদিন জিলেস্ট স্টেডিয়ামে এমবাপেদের মুখোমুখি হবে কার্লো আনসেলোত্তি ব্রিগেড। ২০১৮ সালে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ফ্রান্স। এবারও ফ্রান্সের লক্ষ্য বিশ্বকাপ জয়। তাই মহারণের আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ শেষবারের মতো দলের ফুটবলারদের ঝালিয়ে নিতে চান। ব্রাজিল নির্দ্বিধায় এক অসাধারণ প্রতিপক্ষ।
অন্যদিকে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আগে আসন্ন দু’টি ফিফা ফ্রেন্ডলিতে ফুটবলারদের শেষবারের মতো যাচাই করে নিতে চান ব্রাজিল কোচ। ২০২২ সালে ফাইনালে পৌঁছোলেও খেতাবি লড়াইয়ে ট্রাই-ব্রেকারে স্বপ্নভঙ্গ হয় ফরাসি ব্রিগেডের। তাছাড়া বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়বেন কোচ দেশঁ। তাই প্রস্তুতিতে কোন খামতি রাখতে চান না তিনি। অন্যদিকে ব্রাজিলকে জেতাতে বদ্ধপরিকর কোচ আনসেলোত্তি।




















