বিশেষ অভিযান পুলিশের, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

গতকাল গভীর রাতে বীরনগর এলাকায় তাহেরপুর থানা পুলিশ (Taherpur police) গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Taherpur

গতকাল গভীর রাতে বীরনগর এলাকায় তাহেরপুর থানা পুলিশ (Taherpur police) গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

   

সূত্রের খবর ধৃত নাম হৃদয় মজুমদার, বাড়ি বিননগর বিলপাড়া বীরনগর এলাকায়।

এছাড়াও এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর পুলিশ।
ধৃত কে রানাঘাট আদালতে পাঠিয়েছে তাহেরপুর পুলিশ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।