মার্কিন কাউন্টারে ১৮০ জন নাবিক নিয়ে ডুবে গেল ইরানি ফ্রিগেট

শ্রীলঙ্কার উপকূলের কাছে, গাল্লের দক্ষিণে প্রায় ৪০ কিলোমিটার দূরে, ইরানের নৌবাহিনীর মৌদজ-শ্রেণির ফ্রিগেট আইরিস ডেনা (IRIS Dena Sinks) ডুবে গেছে। যা খবর পাওয়া যাচ্ছে এই জাহাজে মার্কিন নৌবাহিনীর ...

By Sudipta Biswas

Published:

Follow Us
iran-frigate-iris-dena-sinks-near-sri-lanka

শ্রীলঙ্কার উপকূলের কাছে, গাল্লের দক্ষিণে প্রায় ৪০ কিলোমিটার দূরে, ইরানের নৌবাহিনীর মৌদজ-শ্রেণির ফ্রিগেট আইরিস ডেনা (IRIS Dena Sinks) ডুবে গেছে। যা খবর পাওয়া যাচ্ছে এই জাহাজে মার্কিন নৌবাহিনীর একটা সাবমেরিন থেকে আক্রমণ চালানো হয়েছে, যার ফলে জাহাজটি বিস্ফোরণের পর ডুবে যায়। জাহাজে মোট ১৮০ জন নাবিক ছিলেন।

শ্রীলঙ্কার নৌবাহিনী গুরুতর আহত ৩২ জনকে উদ্ধার করেছে, বাকি ১৪৮ জন এখনও নিখোঁজ। এই ঘটনা বিশ্বকে চমকে দিয়েছে, কারণ এটা ইরান-আমেরিকা সংঘাতের একটা নতুন অধ্যায়।বুধবার ভোরে জাহাজটি ডিসট্রেস সিগন্যাল পাঠায়। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ সংসদে জানান, জাহাজটি দ্বীপের জলসীমার ঠিক বাইরে ডুবে যাচ্ছে। শ্রীলঙ্কার নৌবাহিনী ও বিমানবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

   

আরও দেখুন: কোনিয়াম্মান মন্দিরে রথযাত্রায় হিন্দুদের মসজিদ থেকে বোতল বিলি মুসলিমদের

দুটো নৌজাহাজ এবং একটা বিমান পাঠানো হয়। উদ্ধারকৃত ৩২ জন গুরুতর আহত, তাদের গাল্লের কারাপিটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি নাবিকদের খোঁজে অভিযান চলছে। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা সবাইকে খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু সমুদ্রের গভীরতা ও আবহাওয়ার কারণে কাজটা কঠিন।এই আক্রমণের পিছনে মার্কিন নৌবাহিনীর সাবমেরিনের হাত বলে অনেক সূত্র দাবি করছে।

সোশ্যাল মিডিয়ায় এবং কিছু রিপোর্টে বলা হচ্ছে, এটা ‘অপারেশন এপিক ফিউরি’-এর অংশ, যেখানে আমেরিকা ইরানের নৌশক্তিকে ধ্বংস করার লক্ষ্য নিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড (CENTCOM) ইতিমধ্যে জানিয়েছে যে তারা ইরানের ১৭টা নৌজাহাজ ধ্বংস করেছে, এবং ইরানের নৌবাহিনীকে পুরোপুরি নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, “আমরা ইরানের নৌবাহিনীকে ডুবিয়ে দিচ্ছি পুরো নৌবাহিনীকে এবং থামব না।”

ইরানের ফ্রিগেট ডেনা সম্প্রতি ভারতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ এবং MILAN-2026 অনুশীলনে অংশ নিয়েছিল। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটল।ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, কিন্তু এটা তাদের জন্য বড় ধাক্কা। মৌদজ-শ্রেণির ফ্রিগেটগুলো ইরানের নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ, যা মিসাইল ও হেলিকপ্টার বহন করে। এর আগে অন্যান্য ইরানি জাহাজগুলোকে চাবাহার বা কোনারাক নৌঘাঁটিতে আক্রমণ করে ধ্বংস করা হয়েছে। কিন্তু এবার ভারত মহাসাগরে, শ্রীলঙ্কার কাছে এটা সংঘাতের বিস্তার দেখাচ্ছে। অনেকে বলছেন, এটা ইরানের প্রতিশোধের পর আমেরিকার কাউন্টার-স্ট্রাইক।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.