চূড়ান্ত তালিকায় কত নাম বাদ মমতার ভবানীপুরে

কলকাতা: দিনক্ষণ মেনে ২৮ ফেব্রুয়ারী প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা (Bhabanipur)। SIR শেষে এখনও পর্যন্ত সারা বাংলা জুড়ে ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। তবে সবচেয়ে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
bhabanipur-voter-list-deletion-sir-final-roll-2026

কলকাতা: দিনক্ষণ মেনে ২৮ ফেব্রুয়ারী প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা (Bhabanipur)। SIR শেষে এখনও পর্যন্ত সারা বাংলা জুড়ে ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে। তবে সবচেয়ে আগ্রহের বিষয় হল স্বয়ং মমতা বন্দোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। এখনও পর্যন্ত জানা গিয়েছে ২,৩২৪ জন ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে। তার সঙ্গে ফের যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে ১৪,১৫৪ জনের নাম। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছরের শেষের দিকে।

কমিশনের লক্ষ্য ছিল ভোটার তালিকাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করা মৃত ব্যক্তি, একাধিক জায়গায় নাম থাকা বা অভিবাসীদের নাম বাদ দেওয়া। কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই প্রক্রিয়ায় অনেক নিরীহ, বৈধ ভোটারের নামও ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কয়েকদিন আগে ভবানীপুরে এক অনুষ্ঠানে বলেছিলেন, “আমি আশঙ্কা করছি ১ কোটি ২০ লক্ষ নাম বাদ যেতে পারে। লুকিয়ে অনেক কাজ হচ্ছে।”

   

আরও দেখুন: ইডেনে মরণ বাঁচন ম্যাচ, কালীঘাটে ছুটলেন সূর্যদের হেড স্যার

তিনি আরও বলেছিলেন, এতে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।ভবানীপুরে বাদ পড়া ২,৩২৪ জনের মধ্যে অনেকেই দরিদ্র, শ্রমিক বা সংখ্যালঘু সম্প্রদায়ের। কেউ কেউ বলছেন, তাদের নাম কাটা পড়েছে শুধুমাত্র কাগজপত্রের ছোটখাটো ত্রুটির জন্য। যেমন, এক বাসিন্দা বললেন, “আমার নাম আছে, কিন্তু ছেলের নাম বাদ। সে তো এখানেই থাকে, ভোট দেয়।” অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, “এটা স্বচ্ছতার প্রমাণ। যারা অযোগ্য, তাদের নাম বাদ যাচ্ছে।

মমতার কেন্দ্রে যদি এত নাম কাটে, তাহলে বোঝা যায় কতটা ফাঁকি ছিল।”রাজ্যে মোট ভোটার ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। চূড়ান্ত তালিকায় এখন প্রায় ৭ কোটি ৮ লক্ষের কাছাকাছি। কমিশন বলছে, বাদ পড়া নামগুলো মূলত মৃত্যু, স্থানান্তর বা ডুপ্লিকেটের কারণে। কিন্তু বিরোধীরা দাবি করছে, এতে রাজনৈতিক উদ্দেশ্য আছে। ভবানীপুরে ২০২১-এ মমতা ৫৮ হাজারেরও বেশি ভোটে জিতেছিলেন। এখন এত নাম বাদ পড়ায় ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের চিন্তা বেড়েছে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google