ATK Mohun Bagan : প্রীতমের পর দলবদলের বাজার গরম করছে বাগানের আরও এক বাঙালি ফুটবলার

নতুন মরশুমের আগে আলোচনায় ট্রান্সফার মার্কেট বা দলবদলের বাজার। এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) আরও এক বাঙালি ফুটবলারের দিকে তাকিয়ে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল। যার মধ্যে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নতুন মরশুমের আগে আলোচনায় ট্রান্সফার মার্কেট বা দলবদলের বাজার। এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) আরও এক বাঙালি ফুটবলারের দিকে তাকিয়ে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল। যার মধ্যে এগিয়ে বেঙ্গালুরু ফুটবল ক্লাব।

শোনা যাচ্ছে দলবদলের বাজার গরম করছেন প্রবীর দাস (Prabir Das)। ভারতীয় ফুটবল সার্কিটের অভিজ্ঞ এই ডিফেন্ডারকে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন বেঙ্গালুরুর দলটি। এছাড়াও লিগের আরও একাধিক দল প্রবীরকে দলে পেতে আগ্রহী বলে মনে করা হচ্ছে।

   

কিছু দিন আগেই দলবদলের আলোচনায় প্রবেশ করেছিল প্রীতম কোটালের নাম। তাঁকে দলে নেওয়ার জন্য মরিয়া ইস্টবেঙ্গল ক্লাব, কেরালা ব্লাস্টার্স। এটিকে মোহন বাগানও তাঁকে ধরতে রাখতে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে শোনা গিয়েছে ফুটবল মহলে।

এরই মধ্যে প্রবীর দাসের এই খবর যোগ করেছে নতুন মাত্রা। নতুন মরশুম শুরু করার আগে সবুজ মেরুন ব্রিগেড নিজেদের দলকে কতোটা ধরে রাখতে পারবে এখন সেটাই দেখার।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google