একে একে রোজ ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, চকলেট ডে পালন করেছে প্রেমিক যুগল। শুক্রে কিস ডে। আর রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে (Valentine Gift)। প্রায় এক সপ্তাহ ধরে পালন করা হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক। সাধারণ মানুষ থেকে সেলেবরা সকলেই ব্যস্ত ভালোবাসার সপ্তাহ পালন করতে। ঠিক তেমনই বাদ যাননি ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে ভালোবাসার সপ্তাহ উদযাপন করছেন তিনি। শুধু তাই নয়, প্রেমিকাকে একের পর এক সারপ্রাইজও দিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার।
আরও পড়ুন: পাকিস্তানকে ঘায়েল করতে তৈরি, হুঁশিয়ারি বরুণ চক্রবর্তীর
বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিরুদ্ধে ৯৩ রানে জয় পায় ভারত। এই ম্যাচে ব্যাতে-বলে আগুন ঝরান হার্দিক পান্ডিয়া। নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নেমে থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন তিনি। ২৮ বলে ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ঠিক তেমনই বল হাতে গুরুত্বপূর্ণ ২ টি উইকেট তুলে নেন। চার ওভারে ২১ রান দিয়েছেন তিনি। ফিল্ডিংয়েও অসাধারণ। পাক মহারণের আগে যেন নেট সেশন সেরে ফেললেন হার্দিক। বাইশ গজে যেমন জ্বলে উঠেছেন। ঠিক তেমনই প্রেমিকার কাছে ভালোবাসা উজার করে দিলেন ‘প্রেমিক’ হার্দিক।
আরও পড়ুন: ক্যাঙ্গারু বধ করে বিশ্বকাপে অঘটন ঘটাল রোডেশিয়ান দৈত্যরা
প্রেমিকা মাহিকা শর্মাকে লাল গোলাপের বাকেট উপহার দিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার। নামিবিয়ার বিরুদ্ধে নামার আগে এই উপহার দেন তিনি। বিশেষ উপহার পেয়ে আনন্দে আত্মহারা মাহিকা শর্মা। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে মাহিকা লিখেছেন, “সময়মতো দিল্লিতে পৌঁছে গিয়েছি। আমার মনের মানুষ!” ছবিতে হার্দিককে গোলাপের তোড়ার আড়ালে হাসতে দেখা গিয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। মাহিকার পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে হার্দিক লিখেছেন, “ভ্যালেন্টাইনস এবং আমার বেবির সপ্তাহ শুরু।“ সঙ্গে তিনটি লাল ভালোবাসার ইমোজি।




















