সেলাঙ্গর এফসিতেই কি থাকছেন বুমোস? বাড়ছে নতুন মরসুমের জল্পনা

ওডিশা এফসির মরোক্কান তারকা হুগো বুমোসকে (Hugo Boumous) ঘিরে বাড়ছে জল্পনা। নতুন মরসুমেও সেলাঙ্গর এফসিতে থাকার সম্ভাবনা প্রবল।

By Sayan Sengupta

Published:

Follow Us
hugo-boumous-likely-to-continue-with-selangor-fc

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কিছু সিজন থেকেই ছন্দে ছিল না ওডিশা এফসি। একের পর টুর্নামেন্টে কার্যত হতশ্রী পারফরম্যান্স ছিল দলের। শেষ মরসুম ও তাঁর ব্যাতিক্রম ছিল না। এমনকি সেই সময় দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল আয়োজন ঘিরে ও দেখা দিয়েছিল ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে ক্লাব ছেড়েছিলেন তৎকালীন কোচ সার্জিও লোবেরা। শুধুমাত্র কোচ নয়। অনিশ্চিত পরিস্থিতির কথা মাথায় রেখে একের পর এক দাপুটে বিদেশি ফুটবলারদের লোন চুক্তিতে অন্যত্র পাঠাতে বাধ্য হয়েছিল ক্লাব।

ইংরেজিতে পড়তে ক্লিক করুন: Hugo Boumous Likely to Continue With Selangor FC Next Season

যাদের মধ্যে অন্যতম ছিলেন মরোক্কান তারকা হুগো বুমোস (Hugo Boumous)। হ্যাঁ ঠিকই শুনেছেন। নিজেদের সোশ্যাল সাইট থেকে তা ঘোষণা করার পর থেকেই হতাশা দেখা দিয়েছিল জগার্নাসদের মধ্যে। বলাবাহুল্য, ভারত ছাড়ার পূর্বে ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য পারফরম্যান্স থেকেছে বুমোসের। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি ওডিশা দলের হয়ে ও নিজের জাত চিনিয়ে ছিলেন এই ফুটবলার। সেই ধারাবাহিকতাই বজায় রাখার চেষ্টা করে গিয়েছেন মালয়েশিয়ার ফুটবল ক্লাব সেলাঙ্গর এফসিতে।

   

বিদেশি ক্লাবে নিজের ছন্দ বজায় রাখার চ্যালেঞ্জ এই অ্যাটাকিং মিডফিল্ডারের। এই দলের জার্সিতে মালয়েশিয়ান লিগে ছয়টি ম্যাচ খেলে দুইটি গোল করার পাশাপাশি দুইটি অ্যাসিস্ট ছিল এই মরোক্কান তারকার। এছাড়াও অন্যান্য টুর্নামেন্টে ও গোল পেয়েছিলেন তিনি। হিসাব অনুযায়ী মে মাসের শেষ দিনেই তাঁর সঙ্গে লোন চুক্তি শেষ হয়েছে এই দলের। তবে বিভিন্ন মাধ্যম সূত্রে খবর আসন্ন নয়া সিজনে ও এই ফুটবল ক্লাবে থেকে যাওয়ার সম্ভবনা রয়েছে বুমোসের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google