ক্যাঙ্গারু বধ করে বিশ্বকাপে অঘটন ঘটাল রোডেশিয়ান দৈত্যরা

কলম্বো: জমে উঠেছে টি ২০ বিশ্বকাপের মহারণ। ১৩ ফেব্রুয়ারী কলম্বোতে অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটাল টিম জিম্বাবোয়ে (T20 World Cup)। বিশ্বকাপের ১৯ তম ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ...

By Sudipta Biswas

Published:

Follow Us
zimbabwe-beat-australia-t20-world-cup-upset-colombo

কলম্বো: জমে উঠেছে টি ২০ বিশ্বকাপের মহারণ। ১৩ ফেব্রুয়ারী কলম্বোতে অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটাল টিম জিম্বাবোয়ে (T20 World Cup)। বিশ্বকাপের ১৯ তম ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৭০ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল জিম্বাবোয়ে। ব্রায়ান বেনেট ৫৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। মারুমানি এবং বার্ল দুজনেই ৩৫ রান করেন। অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন।

জবাবে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া ব্যাটাররা। মাঝের ওভারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে তাঁর ৩১ রানের ইনিংস দলকে খুব বেশি এগিয়ে নিতে পারেনি। একমাত্র লড়াই দেখা যায় ম্যাট রেনশোর ব্যাটে। তিনি ৪৪ বলে ৬৫ রান করে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করেন অস্ট্রেলিয়াকে। কিন্তু অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় তাঁর লড়াই বিফলে যায়।

   

ভারত লাগোয়া বাংলাদেশে জামায়াতের উত্থান! দিল্লির জন্য নতুন চ্যালেঞ্জ?

জিম্বাবোয়ের বোলাররা ছিল শৃঙ্খলাবদ্ধ ও আক্রমণাত্মক। বিশেষ করে ব্লেসিং মুজারাবানি চার উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান। পাশাপাশি ব্র্যাড ইভান্স তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় নির্ধারিত লক্ষ্যের অনেক আগেই।

এই জয়ের মাধ্যমে শুধু দুই পয়েন্টই নয়, আত্মবিশ্বাসও অনেকটা বেড়ে গেল জিম্বাবোয়ের। শক্তিশালী দলের বিরুদ্ধে এমন পারফরম্যান্স বিশ্বকাপের মঞ্চে তাদের বড় বার্তা দিল এই দলকে আর হালকাভাবে নেওয়া যাবে না। অন্যদিকে অস্ট্রেলিয়ার জন্য এই হার বড় ধাক্কা। ব্যাটিং ব্যর্থতা এবং শুরুতেই চাপের মুখে পড়ে যাওয়া তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে না পারলে সেমিফাইনালের লড়াই কঠিন হয়ে উঠবে তাদের জন্য।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google