তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার, কী বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী?

কলকাতা: বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ওপার বাংলার জনগণকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি শুভেচ্ছাবার্তা পোস্ট করেন তিনি। এই বার্তায় ...

By Moumita Biswas

Published:

Follow Us
Mamata Banerjee congratulates Bangladesh new government

কলকাতা: বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ওপার বাংলার জনগণকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি শুভেচ্ছাবার্তা পোস্ট করেন তিনি। এই বার্তায় বিশেষভাবে নজর কেড়েছে পরবর্তী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানকে তাঁর ‘ভাই’ বলে সম্বোধন করা।

মমতার শুভেচ্ছাবার্তা

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন। আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভাল থাকুন, সুখী থাকুন।” একইসাথে তিনি আশা প্রকাশ করেছেন যে, দুই বাংলার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। তিনি বলেন, “আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।”

   

রাজনৈতিক প্রেক্ষাপট ও তিস্তা ইস্যু Mamata Banerjee congratulates Bangladesh new government

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি ক্ষমতায় ফেরায় তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে ফের হাওয়া গরম হতে পারে। বিএনপি অতীতে ভারত বিরোধী অবস্থানে থাকলেও, এবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করা হতে পারে বলে আশা করা হচ্ছে। যার কিছুটা ইঙ্গিত মিলেছিল খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি এবং তারেকের সঙ্গে তাঁর সাক্ষাৎ থেকে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাই’ সম্বোধন করে বন্ধুত্ব রাখার বার্তাও সেই ইঙ্গিতকেই জোরালো করছে।

তিস্তা চুক্তির ইতিহাস

উল্লেখ্য, ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে তিস্তা নিয়ে একটি ১৫ বছরের অন্তর্বর্তীকালীন চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে জলসঙ্কটের প্রসঙ্গ তুলে সেই চুক্তির বিরোধিতা করায় তা বাস্তবায়ন হয়নি। এখন তারেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তায় তিস্তা ইস্যুতে হাওয়া কোনদিকে ঘোরে, সেটাই দেখার বিষয়।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google