বিপুল জয়ে মসনদে তারেক রহমান, জানেন খালেদা-পুত্রের মোট সম্পত্তির পরিমাণ কত?

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল পালাবদল ঘটতে চলেছে। প্রায় দুই দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের ...

By Moumita Biswas

Published:

Follow Us
Tarique Rahman assets affidavit

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল পালাবদল ঘটতে চলেছে। প্রায় দুই দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল আগাম আভাস দিচ্ছে যে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিএনপি। এই জয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের অপেক্ষা। দীর্ঘ ১৭ বছর ব্রিটেনে নির্বাসনে থাকার পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র দেড় মাসের মধ্যেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের নেতৃত্ব দেওয়া তাঁর রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায়। নির্বাচনে অংশ নিয়ে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিপুল বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতিফলন।

কোটি টাকার সম্পত্তি

নির্বাচনী হলফনামা অনুযায়ী, ৫৭ বছর বয়সী তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ৯৭ লাখ টাকা। তাঁর ব্যাঙ্কে জমা অর্থ, সোনা-গহনা এবং আসবাবপত্রসহ স্থাবর-অস্থাবর সম্পত্তির বিস্তারিত হিসেবে দেখা যায়, ব্যাঙ্কে জমা অর্থ ও নগদ মিলিয়ে ৩১ লাখ ৫৮ হাজার টাকা, সাড়ে ৬৮ লক্ষ টাকার শেয়ার এবং ৯০ লাখ ২৪ হাজার টাকার ফিক্সড ডিপোজিট (FDR) রয়েছে। স্থাবর সম্পত্তির মধ্যে দুই একরের বেশি জমি রয়েছে, যা কেনার সময় দাম ছিল ৩ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়াও আসবাবের মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। হলফনামা অনুযায়ী, তারেক রহমান ও তাঁর স্ত্রী-কন্যার নামে কোনো ঋণ নেই এবং ২০২৫-২৬ অর্থবর্ষে তিনি ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা আয়কর দিয়েছেন। বর্তমানে তারেক রহমানের নামে কোনো ফৌজদারি মামলা নেই। ২০০৪ সাল থেকে দায়ের হওয়া ৭৭টি মামলা ধাপে ধাপে নিষ্পত্তি হয়েছে। বিশেষ করে, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি ৪২টি মামলা থেকে খালাস পেয়েছেন।

   

নেতৃত্বের ওপর আস্থা Tarique Rahman assets affidavit

তারেক রহমানের এই জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন অভিনন্দন জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদী ‘এক্স’-এ এক বার্তায় বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের তারেক রহমানের নেতৃত্বের ওপর আস্থার প্রতিফলন। নতুন সরকারের সামনে ভারতের সাথে সম্পর্ক পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google