ডেম্পোর বিপক্ষে সহজ জয় ডায়মন্ড হারবার এফসির

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান ফুটবল লিগে (I League) প্রথম জয় পেল ডায়মন্ড হারবার এফসি। সূচি অনুসারে এদিন কল্যাণী স্টেডিয়ামে ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল কিবু ভিকুনার ছেলেরা। ...

By Sayan Sengupta

Published:

Follow Us
diamond-harbour-fc-beat-dempo-2-1-first-win-i-league-second-division

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান ফুটবল লিগে (I League) প্রথম জয় পেল ডায়মন্ড হারবার এফসি। সূচি অনুসারে এদিন কল্যাণী স্টেডিয়ামে ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল কিবু ভিকুনার ছেলেরা। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পায় বাংলার এই ফুটবল ক্লাব। দলের হয়ে গোল করে যান অ্যান্টোনিও মোয়ানো এবং হুগো রদ্রিগেজ। অন্যদিকে, গোয়ার এই ফুটবল ক্লাবের হয়ে একটি মাত্র গোল করে যান মার্কাস জোসেফ। যদিও শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি ডেম্পো।

যারফলে, দেশের দ্বিতীয় ডিভিশন এই ফুটবল লিগে নিজেদের প্রথম জয় পেল ডায়মন্ড হারবার। প্রথম থেকেই যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল উভয় দলের ফুটবলারদের মধ্যে। তবে গোলের দেখা মিলছিল না সহজে। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময় মোয়ানোর গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার। প্রথমার্ধের শেষে একটি মাত্র গোলের ব্যবধানে এগিয়েছিল বাংলার এই ফুটবল ক্লাব। দ্বিতীয়ার্ধে সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকলেও ধাক্কা খেতে হয়েছিল ম্যাচের চতুর্থ কোয়ার্টারে। জোসেফের গোলে সমতা ফিরিয়েছিল প্রতিপক্ষ ক্লাব।

   

তবে সেই গোল হজম করার পর থেকেই পুনরায় আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ডায়মন্ড হারবার। অবশেষে পঞ্চম কোয়ার্টারে আসে গোল। পরবর্তীতে বেশ কয়েকবার গোলের পরিস্থিতি তৈরি করেছিল ডেম্পোর ফুটবলাররা। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। যারফলে শ্রীনিধি ম্যাচের হতাশা কাটিয়ে অবশেষে জয়ের মুখ দেখলো দল। আগামী ১৪ই মার্চ শিলং লাজং এফসির বিরুদ্ধে পরবর্তী ম্যাচে নামবে লুকা মাজসেনরা।

ভিডিও নিউজ দেখুন

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google