আশিসের চোটের ধাক্কা সামলাতে বাগান শিবিরে আসছে এই দুর্ধর্ষ ফুটবলার!

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। হাঁটুতে গুরুতর চোট পেয়ে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আশিস রাই। ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
mohun-bagan-isl-2026-might-bve-ashish-rai-replacement-amay-ranawad

ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। হাঁটুতে গুরুতর চোট পেয়ে গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আশিস রাই। সবুজ-মেরুন শিবিরের জন্য যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা। তবে এই দুঃসংবাদের মধ্যেও আত্মবিশ্বাস হারায়নি বাগান ব্রিগেড।

বিশ্বকাপ উন্মাদনায় কলকাতাবাসী, কোন কোন রাস্তা বন্ধ? জানুন বিস্তারিত

সাংবাদিক সম্মেলনে মোহনবাগানের নতুন হেড কোচ সের্জিও লোবেরার আত্মবিশ্বাসী শুরে জানান, “অন্যতম নয়, মোহনবাগানই দেশের সেরা দল।” এই মন্তব্যের পরই সমর্থক মহলে নতুন করে আশার আলো। আর সেই আশার রসদ জোগাতেই দ্রুত বিকল্প খুঁজে ফেলেছে বাগান ম্যানেজমেন্ট।

   

বাগানের এক সূত্রের খবর অনুযায়ী, সম্ভবত আশিস রাইয়ের পরিবর্ত হিসেবে কেরালা ব্লাস্টার্স থেকে ভারতীয় রাইট ব্যাক অময় রানাওয়াডকে লোনে নিতে চলেছে মোহনবাগান। আশিসের চোটের খবর সামনে আসার পরই নাকি কেরালার সঙ্গে কথাবার্তা শুরু করে দেয় সবুজ-মেরুনের থিঙ্কট্যাঙ্ক। দীর্ঘ আলোচনার পর অবশেষে মিলেছে সবুজ সংকেত।

সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই অময় রানাওয়াডকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে মোহনবাগান কর্তৃপক্ষ। আইএসএল শুরুর আগে এই সংযোজন যে দলের রক্ষণভাগে বাড়তি শক্তি দেবে, তা বলাই বাহুল্য।

অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন

বিশ্বকাপের বোধনেই ক্যাপ্টেন নয় সূর্য! কি বললেন?

২৭ বছর বয়সি অময় রানাওয়াড ভারতীয় ফুটবলে পরিচিত নাম। ২০১১ সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এলিট অ্যাকাডেমি থেকে তাঁর পেশাদার কেরিয়ার শুরু। এরপর অনূর্ধ্ব-১৭ (২০১১–২০১৩) এবং অনূর্ধ্ব-২০ (২০১৩–২০১৫) ভারতীয় দলের হয়ে নজর কাড়েন এই ডান প্রান্তের ডিফেন্ডার।

ভারতের শীর্ষ স্থানীয় লিগে তাঁর অভিজ্ঞতাও কম নয়। কেরালা ব্লাস্টার্স ছাড়াও এফসি গোয়া, মুম্বই সিটি এফসি, ওডিশা এফসি ও বেঙ্গালুরু এফসি একাধিক প্রথম সারির ক্লাবে খেলেছেন অময়। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চাইবে মোহনবাগান।

চোট ধাক্কায় কাবু ভারতের সম্ভাব্য একাদশে বিশেষ চমক!

আশিস রাইয়ের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারের জায়গা পূরণ করা সহজ কাজ নয়। তবে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার মঞ্চ যে অময়ের সামনে পুরোপুরি খোলা, তা বলাই যায়। লোবেরার আক্রমণাত্মক ফুটবলের দর্শনে অময় কতটা মানিয়ে নিতে পারেন, সেদিকেই এখন নজর থাকবে সবুজ-মেরুন সমর্থকদের।

Subhasish Ghosh

[email protected]

Follow on Google