
এবারের এই সিজনের শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ হোক কিংবা ঐতিহাসিক আইএফএ শিল্ড। প্রতিটি টুর্নামেন্টেই নজর কেড়েছে অস্কার ব্রুজোর ছেলেরা। এবারের ডুরান্ডের গ্ৰুপ পর্বে একের পর এক ফুটবল দলকে হেলায় হারিয়ে ছিল মশাল ব্রিগেড। এমনকি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে ও এসেছিল জয়। যদিও সেটা পরবর্তীতে ধরে রাখা সম্ভব হয়নি। আটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের সেমিফাইনালে।
Read More: ব্রিটিশ বধে ষষ্ঠবার বিশ্বসেরা ভারত
বাংলার আরেক শক্তিশালী ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসির কাছে পরাজিত হতে হয়েছিল টুর্নামেন্টের সেমিফাইনালে। যেটা কিছুটা হলেও হতাশ করেছিল সমর্থকদের। পরবর্তীতে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। বাঁধা হয়ে দাঁড়িয়েছিল পড়শী ক্লাব মোহনবাগান। দুরন্ত ফুটবল খেললেও টাইব্রেকারে বাজিমাত করেছিল সবুজ-মেরুন। তারপর সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপকে পাখির চোখ করেছিলেন সৌভিক চক্রবর্তীরা। যেখানে টুর্নামেন্টের ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল মানোলো মার্কেজের এফসি গোয়া।
Read More: ভারত ম্যাচ বয়কট করলে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ‘বিস্ফোরক’ চিঠি লঙ্কার
কিন্তু সাডেন ডেথে ভাগ্য সুপ্রসন্ন থাকেনি। এই সমস্ত হতাশা ভুলে এবার এই নতুন বছরে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে চূড়ান্ত সাফল্য পেতে বদ্ধপরিকর লাল-হলুদ ব্রিগেড। কিন্তু এবার প্রথম থেকেই দলের আক্রমণভাগ যথেষ্ট চিন্তায় রেখেছিল সকলকে। মরোক্কান তারকা হামিদ আহদাদ বেশকিছু নজরকাড়া গোল করলেও একেবারেই অফ কালার ছিলেন জাপানি তারকা হিরোশি ইবুসুকি। এই পরিস্থিতিতে নতুন ফুটবলার যে দলে আসবে সেটা জানাই ছিল সকলের। এমন পরিস্থিতিতে নতুন বছরের শুরুতেই হিরোশি ইবুসুকি সহ হামিদ আহদাদকে বিদায় জানায় ইস্টবেঙ্গল।
Read More: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তারকা পেসার, ফিরছেন তারকা অলরাউন্ডার!
পরিবর্তে দলে এসেছেন স্প্যানিশ ফরোয়ার্ড ইউসেফ ইজ্জেজারি। দলে যোগদান করে তিনি বলেন, ‘ইস্টবেঙ্গলে যোগদান আমার জন্য একটি বড় পদক্ষেপ। সমর্থকদের আবেগ, সমৃদ্ধ ঐতিহ্য এবং দলের উচ্চাকাঙ্ক্ষা অবিশ্বাস্য। আমি এখানে গোল করতে এবং দলকে জিততে সাহায্য করার জন্য সবকিছু দিতে এসেছি।’ পাশাপাশি দলের হেড কোচ অস্কার ব্রুজো বলেন, ‘আমাদের দলকে শক্তিশালী করার জন্য কৌশলগত সংযোজন হিসেবে ইউসুফ আমাদের সাথে যোগ দিয়েছেন। তাঁর প্রোফাইল আমাদের প্রতিযোগিতামূলক মানের সাথে মেলে এবং আমরা বিশ্বাস করি যে তাঁর গুণাবলী দলকে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।’












