সোহিনী পোড়েল, কলকাতা: ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের ত্রিমুখী যুদ্ধ (Middle East Conflict)। যুদ্ধের দাবানলের জেরে দুবাই, আবু ধাবি, ইরান, ইজরায়েল সহ একাধিক আকাশসীমা বন্ধ রাখা হয়েছে। এর জেরে পরিবার নিয়ে দুবাইয়ে আটকে পড়েছেন টেনিস তারকা দানিল মেদভেদেভ। পাশাপাশি তাঁর দলের সদস্যেরাও। দুবাই ডিউটি ফ্রি টেনিস খেলতে গিয়েছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড়। চ্যাম্পিয়ন হয়েছেন কিন্তু বিমান বাতিল হওয়ায় দেশে ফিরতে পারছে না। দেশে ফেরার জন্য দুবাইয়ে অপেক্ষার প্রহর গুনছেন তিনি।
আরও পড়ুন: ইজরায়েলি হামলায় নিহত ইরানের ২০ মহিলা ভলিবল খেলোয়াড়, শোকস্তব্ধ ক্রীড়া বিশ্ব
রাশিয়ার একটি সংবাদমাধ্যমকে দানিল মেদভেদেভ জানিয়েছেন, “এটা একটি ব্যতিক্রমী পরিস্থিতি। স্বাভাবিক ভাবে এখানে আকাশ পথ বন্ধ রাখা হয়েছে। কবে, কখন বিমানে উঠতে পারব তা অনিশ্চিত। কেউ কিছু বলতে পারছে না। কত দিন এখানে থাকতে হবে তা-ও এখন বলা সম্ভব নয়। আপাতত অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই। আগামী কয়েক ঘণ্টা বা কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে এখানেই। একের পর এক বিমান বাতিল করা হচ্ছে বা সময় পিছিয়ে দেওয়া হচ্ছে।“
আরও পড়ুন: বিশ্বকাপে ব্যর্থতার খেসারত, পাক ক্রিকেটারদের ৫০ লক্ষ জরিমানা পিসিবির
দুবাইয়ে আপাতত নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়। ইন্ডিয়ান ওয়েলসে খেলার কথা রয়েছে তাঁর। কিন্তু দুবাইয়ে আটকে পড়ায় সেই টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন কিনা, তা যান নেই। তাঁর জন্য উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। দানিল মেদভেদেভ ছাড়াও দুবাইয়ে আটকে গিয়েছেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ সহ বেশ কয়েকজন টেনিস খেলোয়াড়। বলে রাখা ভালো দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। আলবেনিয়ায় আটকে ভারতের মহিলা কুস্তি দল।




















