অনুশীলনে মুখ থেঁতলে গেল বিশ্বকাপজয়ী ক্রিকেটারের, চিন্তিত সমর্থকরা

ইংল্যান্ড ক্রিকেটে ফের দুশ্চিন্তার খবর। প্র্যাক্টিস সেশনের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক ও বিশ্বকাপজয়ী (T20 World Cup) অলরাউন্ডার বেন স্টোকস। একটি ক্রিকেট বল সরাসরি মুখে ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
t20-world-cup-ben-stokes-suffers-facial-injury-in-practice-session

ইংল্যান্ড ক্রিকেটে ফের দুশ্চিন্তার খবর। প্র্যাক্টিস সেশনের সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক ও বিশ্বকাপজয়ী (T20 World Cup) অলরাউন্ডার বেন স্টোকস। একটি ক্রিকেট বল সরাসরি মুখে লাগায় গুরুতরভাবে আহত হন তিনি। ডান চোখ ফুলে যায়, নাক দিয়ে রক্তপাত শুরু হয় এবং গোটা মুখে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়।

বিশ্বকাপের আগে পাঁচ গুণ কমে ‘ভাই’ মুস্তাফিজুরকে দলে নিল পাকিস্তান

স্টোকস নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নিজের আহত অবস্থার ছবি শেয়ার করেছেন। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। তবে চোটের মাঝেও নিজের স্বভাবসুলভ রসবোধ বজায় রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক। ছবির ক্যাপশনে মজা করে তিনি লেখেন, “আমার মুখের সঙ্গে ধাক্কা খাওয়া বলটার অবস্থা আপনাদের দেখা উচিত!”

   

Ben Stokes Suffers Serious Injury ahead T20 World Cup

কীভাবে ঘটল দুর্ঘটনা

খবর অনুযায়ী, এই ঘটনা ঘটেছে যখন স্টোকস ব্যাটিং করছিলেন না। তিনি মাঠে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই মুহূর্তে তাঁর ব্লাইন্ড সাইড দিয়ে হঠাৎ এক বল আসে এবং সরাসরি মুখের ডান দিকে আঘাত করে। প্রস্তুতির ফাঁকে এমন অপ্রত্যাশিত দুর্ঘটনা আরও চিন্তা বাড়িয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্টের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইরে স্টোকস

বর্তমানে ইংল্যান্ডের হোয়াইট বল ফর্ম্যাটের পরিকল্পনায় নেই বেন স্টোকস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে দেখা যাবে না। অ্যাশেজ সিরিজ চলাকালীন যে চোট তিনি পেয়েছিলেন, তা থেকে ধীরে ধীরে সেরে উঠছিলেন স্টোকস। ঠিক সেই সময়েই এই নতুন আঘাত তাঁর মাঠে ফেরার সময়সূচি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। তবে বোর্ডের অন্দরমহলের খবর অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে জুন মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজেই লাল বলের ক্রিকেটে ফিরতে পারেন স্টোকস এবং আবারও দলের নেতৃত্বভার সামলাতে পারেন।

অ্যাশেজ ব্যর্থতার পর নেতৃত্ব নিয়ে বিতর্ক

এরই মধ্যে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর স্টোকসের নেতৃত্ব নিয়ে সমালোচনা চলছে। বিশেষ করে হারের পরেও খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের প্রশংসা করায় প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা পেসার জেমস অ্যান্ডারসন। তাঁর মতে, “দলের হয়ে সারাদিন দৌড়ানো এবং চেষ্টা করা খেলোয়াড়দের দায়িত্ব এতে আলাদা করে প্রশংসার কিছু নেই।”

ভিডিও নিউজ দেখুন

Subhasish Ghosh

[email protected]

Follow on Google