লক্ষ্য সেমিফাইনাল! ইডেনে ম্যাচের আগে কালীঘাটে পুজো গম্ভীরের

সোহিনী পোড়েল, কলকাতা: বৃহস্পতিবার দুই ম্যাচের ওপর নির্ভর করছিল ৪ টি দলের ভাগ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় পেয়েছে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
gautam-gambhir-kalighat-temple-visit-before-india-vs-west-indies-eden-match

সোহিনী পোড়েল, কলকাতা: বৃহস্পতিবার দুই ম্যাচের ওপর নির্ভর করছিল ৪ টি দলের ভাগ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইট পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর সন্ধ্যায় জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেও বিশাল ব্যবধানে জয় পায় গুরু গম্ভীরের ছেলেরা। ফলে সেমিতে যাওয়ার জন্য নতুন করে অক্সিজেন পেয়েছে টিম ইন্ডিয়া। রবিবার ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামবে সূর্যকুমার যাদবরা। এই ম্যাচের আগে কালীঘাটে পুজো দেবেন টিম ইন্ডিয়ার হেড স্যার গৌতম গম্ভীর।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই পিতৃবিয়োগ, প্রয়াত রিঙ্কু সিংহের বাবা

শুক্রবার বিকাল সাড়ে ৪টে নাগাদ চেন্নাই থেকে কলকাতায় আসবে ভারতীয় ক্রিকেট দক। অন্যদিকে আহমেদাবাদ থেকে শহরে আসবেন ক্যারিবিয়ানরা। আইপিএলে দাপটের সঙ্গে কেকেআরে খেলেছেন গৌতম গম্ভীর। অধিনায়কত্বও করেছেন তিনি। মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তখন থেকেই নিয়মিতভাবে কালীঘাটে যান গম্ভীর। এবারও যখন কলকাতায় এসেছেন তিনি, সেই একই পথে হাঁটতে চলেছেন। শহরে এসেই কালীঘাট মন্দিরে যাবেন তিনি। দিন কয়েক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সময় কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলেন গম্ভীর।

   

আরও পড়ুন: ব্যাটে-বলে তাণ্ডব টিম ইন্ডিয়ার, জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে সেমির পথ চওড়া সূর্যদের

আগামী ১ মার্চ ইডেনে ভাগ্য নির্ধারণের ম্যাচ। মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই এখনও পর্যন্ত সুপার এইট পর্বে জিতেছে ১ টি করে ম্যাচে এবং হেরেছে ১ টি করে ম্যাচে। সেদিন যে দল জিতবে সেই দলই সেমির টিকিট পাকা করবে, অন্যদিকে যে দল হারবে সেই দল বিশ্বকাপ থেকে বিদায় নেবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google