নিম্নমানের জীবনযাত্রার তালিকায় শীর্ষে ঢাকা-কাঠমান্ডু

বিশ্বব্যাপী একটি সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। (Dhaka)সমীক্ষাটি করা হয়েছিল জীবনযাত্রার মান সম্পর্কিত বিষয় নিয়ে। এই সমীক্ষায় দেখা গিয়েছে নিম্নমানের জীবনযাত্রার তালিকায় রয়েছে এমন কিছু শহর যা মানুষের ...

By Sudipta Biswas

Published:

Follow Us
dhaka-kathmandu-worst-quality-of-life-ranking

বিশ্বব্যাপী একটি সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। (Dhaka)সমীক্ষাটি করা হয়েছিল জীবনযাত্রার মান সম্পর্কিত বিষয় নিয়ে। এই সমীক্ষায় দেখা গিয়েছে নিম্নমানের জীবনযাত্রার তালিকায় রয়েছে এমন কিছু শহর যা মানুষের ভীষণ পরিচিত। সমীক্ষাটিতে দেখা গিয়েছে বিশ্বের সবচেয়ে খারাপ জীবনযাত্রার শহরগুলোর তালিকায় ঢাকা চতুর্থ এবং কাঠমান্ডু দশম স্থানে রয়েছে।

ভাইরাল হওয়া তালিকায় প্রথম স্থানে রয়েছে নাইজেরিয়ার লাগোস, দ্বিতীয় ইরানের তেহরান, তৃতীয় ফিলিপাইনের ম্যানিলা। চতুর্থ স্থানে বাংলাদেশের ঢাকা, পঞ্চম শ্রীলঙ্কার কলম্বো, ষষ্ঠ ব্রাজিলের রিও ডি জেনিরো, সপ্তম ভিয়েতনামের হো চি মিন সিটি, অষ্টম লেবাননের বৈরুত, নবম মিশরের কায়রো এবং দশম স্থানে নেপালের কাঠমান্ডু।এই র‍্যাঙ্কিং মূলত নামবিওর কোয়ালিটি অফ লাইফ ইনডেক্সের মত গ্লোবাল ডেটা থেকে অনুপ্রাণিত বলে দাবি করা হয়েছে।

   

NCP-র ব্যাটন সুনেত্রার হাতে! উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অজিত-জায়া

নামবিও একটি ক্রাউডসোর্সড ডেটা প্ল্যাটফর্ম, যেখানে সাধারণ মানুষ নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন শহরের জীবনযাত্রার মান সম্পর্কে তথ্য দেন। নামবিওর ২০২৬ সালের আপডেট অনুযায়ী ঢাকার কোয়ালিটি অফ লাইফ ইনডেক্সের মাত্র ৬৫.১ এবং কাঠমান্ডুর ৭৪.৪ যা বিশ্ব তালিকার একেবারে নিচের দিকেই পড়ে।

এই সূচক তৈরি করতে কেনাকাটার ক্ষমতা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার খরচ, ট্রাফিক পরিস্থিতি, দূষণ এবং আবহাওয়ার মতো একাধিক বিষয় বিবেচনা করা হয়। ঢাকার কথা বললে, সমস্যার তালিকা দীর্ঘ। এই শহর বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি। প্রায় ২ কোটিরও বেশি মানুষের বসবাস, প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যা ১০ হাজারেরও বেশি। এর উপর রয়েছে ভয়াবহ ট্রাফিক জ্যাম।

অল্প দূরত্ব পাড়ি দিতেই ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। বায়ু দূষণের দিক থেকেও ঢাকা প্রায়ই বিশ্বের শীর্ষে থাকে। ২০২৬ সালের শুরুতেও শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ১৫০ থেকে ২০০-এর উপরে ঘোরাফেরা করছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও জল দূষণ, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, বর্ষায় বন্যা সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। যদিও অর্থনৈতিক দিক থেকে ঢাকা দ্রুত বাড়ছে, গার্মেন্টস ও আইটি সেক্টরে উন্নতি হচ্ছে, কিন্তু পরিকাঠামো সেই গতির সঙ্গে তাল মেলাতে পারছে না।

কাঠমান্ডুর পরিস্থিতিও খুব আলাদা নয়। নেপালের রাজধানী শহরটি দূষণ, ট্রাফিক জ্যাম এবং ভূমিকম্পের ঝুঁকির কারণে দীর্ঘদিন ধরেই চাপে রয়েছে। নামবিওর তথ্য অনুযায়ী কাঠমান্ডুর পলুউশন ইনডেক্স ৯৫.৭, যা বিশ্বের সবচেয়ে খারাপগুলোর মধ্যে অন্যতম। কাঠমান্ডু ভ্যালিতে নির্মাণকাজের ধুলো, পুরনো যানবাহনের ধোঁয়া এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার ফলে বায়ু দূষণ মারাত্মক আকার নিয়েছে। একই সঙ্গে দুর্বল পাবলিক ট্রান্সপোর্ট, সীমিত স্বাস্থ্যসেবা এবং জনসংখ্যার চাপ জীবনযাত্রার মান আরও নামিয়ে দিয়েছে। তবুও শহরটির প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক মন্দির এবং সাংস্কৃতিক ঐতিহ্য এখনো বহু পর্যটককে আকর্ষণ করে।

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google