বহুদিন ধরেই বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার আরও জোরদার করতে কাঁটাতার বসানোর কাজ আটকে রয়েছে বলাই চলে। নানা সমস্যার কারণে এই কাজ একেবারেই সম্পূর্ণ হচ্ছে না। তবে সব থেকে সমস্যার বিষয় হল রাজ্য সরকার জমি হস্তান্তর না করায় সীমান্তের একটি বড় অংশে এখনও কাঁটাতার বসানো সম্ভব হয়নি। আর সেই কারণেই কাজটি আটকে পরেছে বলে বহুবার অভিযোগ উঠেছে।
Read More নবান্ন কি পার্টি অফিস? বাংলায় মমতার সংবিধান নিয়ে সরব বিজেপি
এবার সেই বিষয়েই এক প্রাক্তন সেনাকর্মীর করা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । ওই জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল আদালত।মঙ্গলবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুনানির সময় আদালত স্পষ্ট জানিয়ে দেয়, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অযথা বিলম্ব গ্রহণযোগ্য নয়। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে রাজ্য সরকারকে কেন্দ্রের হাতে সংশ্লিষ্ট জমি হস্তান্তর করতে হবে।
আদালত(Calcutta High Court) আরও পর্যবেক্ষণ করে যে, সীমান্তে কাঁটাতার না থাকলে অনুপ্রবেশ, পাচার এবং অন্যান্য বেআইনি কার্যকলাপের ঝুঁকি বেড়ে যায়।




















