গুরু-শিষ্য দ্বৈরথ ফুটবল প্রেমীদের জন্য এক অনন্য উপহার এই দিন!

ফুটবল বিশ্বের নজর এখন ‘গুরু-শিষ্য’ দ্বৈরথের দিকে। আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi) আর স্পেনের যুব প্রতিভা ইয়ামাল ফিফার ফিনালিসিমায় মুখোমুখি হতে পারেন আগামী বছরের ২৭ মার্চ। চেন্নাই ...

By Subhasish Ghosh

Published:

Updated:

Follow Us
lionel-messi-vs-yamal-in-finalissima

ফুটবল বিশ্বের নজর এখন ‘গুরু-শিষ্য’ দ্বৈরথের দিকে। আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi) আর স্পেনের যুব প্রতিভা ইয়ামাল ফিফার ফিনালিসিমায় মুখোমুখি হতে পারেন আগামী বছরের ২৭ মার্চ।

চেন্নাই থেকে কলকাতা? ধোনির এই সতীর্থকে দলে টানতে আগ্রহী শাহরুখের ফ্র্যাঞ্চাইজি!

   

মেসি, যিনি কেরিয়ারে বিশ্বকাপ জয়ের পাশাপাশি জোড়া কোপা আমেরিকা শিরোপা জিতেছেন, বার্সেলোনার ইতিহাসেও এক অবিস্মরণীয় নাম। অন্যদিকে, মাত্র ১৭ বছর বয়সে ইউরো জয়ী ইয়ামাল, স্পেনের আগামী বিশ্বকাপে নিজের সেরাটা দিতে প্রস্তুত। এই দুই প্রতিভার মধ্যে আরও এক মিল, বার্সেলোনা ক্লাব। যদিও মেসি আর ইয়ামাল কখনো একসাথে খেলেননি, ২০২৩ সালে ইয়ামাল যখন বার্সেলোনার জার্সি পরেন, মেসি তখন ক্লাব ত্যাগ করেছেন।

স্পেনের গণমাধ্যম মার্কার জানিয়েছে, ফিনালিসিমার ম্যাচ হতে পারে কাতারের লুসেল স্টেডিয়ামে, যেখানে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল। মেসির জন্য এটি বিশেষ এক মঞ্চ, কারণ তিনি সেই ফাইনালে বিশ্বকাপ জিতেছিলেন।

ফুটবল প্রেমীদের জন্য এটি হবে এক ঐতিহাসিক মুহূর্ত। মেসির ‘স্নেহস্পর্শে’ বেড়ে ওঠা ইয়ামালের সঙ্গে সাক্ষাৎ হবে প্রথমবার। বার্সেলোনায় থাকাকালীন মেসি যে ধরনের যত্ন ও প্রশিক্ষণ দিয়েছিলেন ইয়ামালকে, তারই এক ধরনের ফলাফলের সাক্ষী হতে চলেছে বিশ্ব ফুটবল। যদিও দুই দেশের ফুটবল সংস্থা থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সব ঠিক থাকলে জুন-জুলাই মাসে বিশ্বকাপ শুরুর আগে এই দ্বৈরথ দুই দলের জন্য একটি ঝালিয়ে নেওয়ার মঞ্চও হবে।

ভিডিও নিউজ দেখুন

Subhasish Ghosh

[email protected]

Follow on Google