Bangladesh: বেনাপোল সীমান্তে ভারতীয় ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারত থেকে বাংলাদেশে (Bangladesh) ঢোকা তিনটি ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ড। যশোরের বেনাপোল স্থল বন্দরে ভারতীয় তিনটি ট্রাক পুড়ে ছাই হয়ে গেল।     বেনাপোল সীমান্তের বাংলাদেশ অভিবাসন দফতরের কর্মীরা জানিয়েছেন, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ভারত থেকে বাংলাদেশে (Bangladesh) ঢোকা তিনটি ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ড। যশোরের বেনাপোল স্থল বন্দরে ভারতীয় তিনটি ট্রাক পুড়ে ছাই হয়ে গেল।

   

বেনাপোল সীমান্তের বাংলাদেশ অভিবাসন দফতরের কর্মীরা জানিয়েছেন, ট্রেনগুলিকে ছি ব্লিচিং পাউডার। পশ্চিমবঙ্গের পেট্রাপোল থেকে সীমাম্ত পেরিয়ে ট্রাকগুলি বেনাপোল আসে বুধবার। আর শুক্রবার সেই ট্রাকগুলিতে আগুন ধরে। পুরো ভস্মীভূত হয়েছে ট্রাকগুলো। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল স্খল বন্দরের উপপরিচালক মামুন তরফদার জানান, পণ্যচালানটি তিনটি ট্রাক ভারত থেকে গত বুধবার ঢোকে। ব্লিচিং পাউডার ভর্তি ট্রাকগুলি ত্রিপল দিয়ে ঢেকে রাখা ছিল। এ কারণে অত্যধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

বেনাপোল স্থল বন্দরের নিরাপত্তাকর্মীরা জানান, শনিবার রমজানের সেহেরি শেষে ভোরের দিকে ট্রাকগুলোতে আগুন লাগে। দমকল বিভাগকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্লিচিং পাউডার সহ ট্রাকগুলো পুড়ে যায়।

উল্লেখ্য, ৫ মাস আগে ব্লিচিং পাউডার ভর্তি ভারতীয় একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেসময় ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়। একইভাবে অগ্নিকাণ্ড ঘটেছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google