তাজিকিস্তানের কাছে ৩-১ গোলে হার ভারতের, ব্যবধান কমালেন ফারুক

তাজিকিস্তানের বিরুদ্ধে প্রথম ফ্রেন্ডলি ম্যাচে ৩-১ গোলে হার ভারতীয় ফুটবল দলের। শেষ মুহূর্তে গোল করে ব্যবধান কমান ফারুক চৌধুরী।

By Sayan Sengupta

Published:

Follow Us
Blue Tigers: india-lost-to-tajikistan-by-3-1-in-friendly-match

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ফের পরাজয়। আরও একবার জয়ের সরণীতে ফিরতে ব্যর্থ ভারতীয় ফুটবল দল (Blue Tigers)। পূর্বনির্ধারিত সূচি অনুসারে শুক্রবার রাতে তাজিকিস্তানের ঘরের মাঠে প্রথম ফ্রেন্ডলি ম্যাচে নেমেছিল ব্লু-টাইগার্স। সম্পূর্ণ সময় শেষে ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষ দল। এদিন তাজিকিস্তানের হয়ে গোল করেন যথাক্রমে শেরিদ্দিন বোবোয়েভ, মেখরুবন করিমভ এবং এহসোনি পানশানবে। অন্যদিকে, ভারতীয় দলের ব্যবধান‌ কমান ফারুক চৌধুরী। ভারতীয় ফুটবল দলের এমন তথৈবচ পারফরম্যান্স নিয়ে হতাশ সকলেই।

ইংরেজিতে পড়তে ক্লিক করুন: India Lose Again Against Tajikistan Despite Late Goal From Farukh Choudhary

বলাবাহুল্য, অন্যান্য দিনের মতো এদিনও গোলরক্ষক হিসেবে ছিলেন গুরপ্রীত সিং সান্ধু। তবে এডমুন্ড লালরিন্ডিকা থেকে শুরু করে লালিয়ানজুয়ালা ছাংতে‌দের সামনে রেখে আক্রমণভাগে জোর দিলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। ম্যাচের প্রথম কোয়ার্টারেই তাজিকিস্তানের আক্রমণ সামাল দিতে গিয়ে পেনাল্টি দিয়ে বসে ভারতীয় ফুটবলাররা। সেখান থেকেই গোল করে দলকে এগিয়ে দেন শেরিদ্দিন বোবোয়েভ‌। কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল গুরপ্রীত সিং সান্ধুকে। প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে নিয়ে এগিয়েছিল প্রতিপক্ষ দল।

   

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের গতি বাড়াতে মরিয়া হয়ে উঠেছিল খালিদ জামিলের ছেলেরা। যদিও সমতায় ফেরার পূর্বে হজম করতে হয়েছিল আরও দুইটি গোল। পঞ্চম কোয়ার্টারের মধ্যেই একে একে দুইটি গোল করে যান মেখরুবন এবং এহসোনি। ৬২ মিনিটের মাথায় অনবদ্য সেটপিস থেকে হেড দিয়ে গোল করে যান মেখরুবন। তারপর আরও একটি গোল। একের পর এক গোল হজম করার পরে ও ব্যবধান কমাতে মরিয়া ছিল ভারতীয় ফুটবলাররা। তারপর ৮৯ মিনিটের মাথায় ব্যবধান কমান ফারুক।

যারফলে দুইটি গোলের ব্যবধানে পরাজিত হয় ভারত। আগামী ৯ই জুন দ্বিতীয় ফ্রেন্ডলী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এখন সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর টার্গেট থাকবে, খালিদ জামিলের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google