Ukraine War: কৃষ্ণ সাগর তোলপাড়, ইউক্রেনের হামলায় রুশ রণতরী মোস্কভায় বিস্ফোরণ

বড়সড় হামলা করেছে ইউক্রেন! তীব্র আলোচনা আন্তর্জাতিক মহলে। ইউক্রেনের মিসাইল হামলায় (Ukraine War) বিরাট বিস্ফোরণ ঘটেছে বহুল আলোচিত রুশ যুদ্ধ জাহাজ (Moskva) মোস্কভা-তে। আল জাজিরা, বিবিসি সহ বিভিন্ন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বড়সড় হামলা করেছে ইউক্রেন! তীব্র আলোচনা আন্তর্জাতিক মহলে। ইউক্রেনের মিসাইল হামলায় (Ukraine War) বিরাট বিস্ফোরণ ঘটেছে বহুল আলোচিত রুশ যুদ্ধ জাহাজ (Moskva) মোস্কভা-তে।

আল জাজিরা, বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, কৃষ্ণ সাগরে থাকা রুশ রণতরী মোস্কভা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।

   

রুশ সংবাদ সংস্থা তাস (Tass News) জানাচ্ছে, মোস্কভা যুদ্ধ জাহাজ আক্রান্ত। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে, জাহাজে থাকা অস্ত্রভান্ডারে আগুন লাগে। সেই আগুনের কারণে জাহাজে বিস্ফোরণ হয়। এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে ইউক্রেন সরকারের দাবি, কৃষ্ণ সাগরে অবস্থিত মোস্কভা জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। সেটি ধ্বংস করা হয়েছে।

টার্গেট মোস্কভা রণতরী

বিবিসি জানাচ্ছে, ইউক্রেনে সেনা অভিযান শুরু করার পরদিনই দেশটির স্ন্যাক আইল্যান্ডে রাশিয়ার নৌবাহিনী হামলা করেছিল। এই হামলা করতে গিয়েছিল মোস্কভা যুদ্ধ জাহাজ। রুশ নৌবাহিনীর তরফে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের অনুরোধ করা হয়। কিন্তু ওই ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ না করে রুশ যুদ্ধাজাহাজ মোস্কভার নাবিকদের গালাগাল দেয়। ওই সময় রুশ কমান্ডারকে উদ্দেশ্য করে একজন সেনা বলে, গো ফা** ইউরসেলফ। এর পরেই হামলা করেছিল মোস্কভা। প্রাথমিকভাবে খবর বের হয় গালাগাল দেওয়ায় সেই ইউক্রেনীয় সেনাদের মেরে ফেলেছে রুশ বাহিনী। পরে জানা যায় সেই ইউক্রেনীয় সেনাদের আটক করে রাশিয়ার নৌ বাহিনী।

সেই আলোচিত রুশ যুদ্ধ জাহাজ হলো মোস্কভা। ইউক্রেনের তরফে এই রণতরী ধংসের দাবি করা হতেই আন্তর্জাতিক মহল সরগরম। তবে রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই জাহাজটিতে থাকা সকল  নাবিক ও সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে।  যুদ্ধ জাহাজটিতে ১৬টি জাহাজ বিধ্বংসী ‘ভুলকান’ ক্ষেপণাস্ত্র ছিল। যেগুলো ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ১২ হাজার ৫০০ টন ওজনের জাহাজটিতে ৫১০ জন ছিলেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google