মাস্কের Tesla কোম্পানিতে চাকরির স্টিয়ারিং ভারতীয়দের হাতে, আদালতের দ্বারস্থ আমেরিকানরা!

নয়াদিল্লি: টেসলায় (Tesla) চাকরির জন্য ইলন মাস্কের (Eon Musk) পছন্দ বিদেশীরা। H-1B ভিসাধারীদের বেছে বেছে দেওয়া হচ্ছে চাকরি। এই অভিযোগে ইলন মাস্কের ইলেক্ট্রিক বাহন সংস্থা টেসলার বিরুদ্ধে আদালতের ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

নয়াদিল্লি: টেসলায় (Tesla) চাকরির জন্য ইলন মাস্কের (Eon Musk) পছন্দ বিদেশীরা। H-1B ভিসাধারীদের বেছে বেছে দেওয়া হচ্ছে চাকরি। এই অভিযোগে ইলন মাস্কের ইলেক্ট্রিক বাহন সংস্থা টেসলার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন আমেরিকানরা। যেখানে ২০২৪ এ প্রায় ৬০০০ আমেরিকান কর্মীকে ছাঁটাই করা হয়, সেখানে টেসলা ওই বছরই ভিসাধারী প্রায় ১৩৫৫ জন কর্মী নিয়োগ করেছে বলে অভিযোগে উঠে এসেছে। যাদের মধ্যে ভারতীয়েরাও রয়েছেন।

ইলন মাস্কের বিরুদ্ধে বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ

   

সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্কট টাউব এবং মানবসম্পদ বিশেষজ্ঞ সোফিয়া ব্র্যান্ডার মামলাটি দায়ের করেছেন। তাঁরা বলেছেন যে টেসলা তাদের নিয়োগ করছেন না। কারণ তাদের কর্মসংস্থান স্পনসরশিপের প্রয়োজন হবে না, কেননা তাঁরা মার্কিন নাগরিক। শুধুমাত্র H-1B ভিসাধারীদের জন্য পদ সংরক্ষিত থাকায় তাঁকে আবেদন পর্যন্ত করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন টিউব।

অন্যদিকে, পূর্বে টেসলায় চুক্তিবদ্ধ কর্মী হিসেবে টেসলায় কাজ করা সত্ত্বেও তাঁকে দুটি পদের জন্য ইন্টার্ভিউ দিতে নাকচ করা হয় বলে জানিয়েছেন। H-1B ভিসাধারী এবং বিদেশীদের তুলনামূলক কম বেতন দেওয়া যায় বলেই আমেরিকানদের তুলনায় মাস্ক তাঁদেরকেই চাকরি দিচ্ছে বলে অভিযোগ।

H-1B ভিসাধারীদের প্রতি মাস্কের বয়ান

মামলায় ২০২৪-এর ২৭ ডিসেম্বর মাস্কের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করা হয় যেখানে তিনি এইচ-১ বি সিস্টেমের উপর নির্ভরতার কথা স্বীকার করেন। মাস্ক লিখেছিলেন, স্পেসএক্স এবং টেসলার মতো কোম্পানি তৈরিতে সহায়তাকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের H-1B ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মাস্কের কোম্পানিতে চাকরির জন্য যারা আবেদন করেছিলেন বা যাদের চাকরি বাতিল করা হয়েছে তাঁদের ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে অভিযোগটিতে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google