পুতিনের নির্দেশে রাশিয়ায় নিষিদ্ধ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা

রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞার জবাবে দেশ দুটির প্রধানমন্ত্রীদের নিষিদ্ধ করেছে মস্কো। রুশ সংবাদসংস্থা তাস জানাচ্ছে এ খবর। এএফপি জানাচ্ছে, ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নিষেধাজ্ঞার জবাবে দেশ দুটির প্রধানমন্ত্রীদের নিষিদ্ধ করেছে মস্কো। রুশ সংবাদসংস্থা তাস জানাচ্ছে এ খবর।

এএফপি জানাচ্ছে, ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

   

রুশ বিদেশমন্ত্রক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাশিয়ার প্রতি শত্রুতাপূর্ণ আচরণের অভিযোগ এনেছে।দুই প্রধানমন্ত্রী ছাড়াও এই দু দেশের একাধিক মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো। এএফপি জানাচ্ছে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের এবং নিউজিল্যান্ডের ১৩০ জনের নাম রয়েছে।

রুশ বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে অদূর ভবিষ্যতে নতুন ঘোষণা করা হবে। ওই ঘোষণায় নিষেধাজ্ঞার তালিকা দীর্ঘ হবে। সে তালিকায় অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google