নিজাম প্যালেসের বদলে SSKM গেলেন কেষ্ট

না, নিজাম প্যালেস নয়, এসএসকেএম হাসপাতাল গেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সূত্র মারফত খবর, অনুব্রতর বুকে কিছু সমস্যা রয়েছে। বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছে। শেষ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
anubrata mondal

না, নিজাম প্যালেস নয়, এসএসকেএম হাসপাতাল গেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সূত্র মারফত খবর, অনুব্রতর বুকে কিছু সমস্যা রয়েছে। বুধবার সকাল থেকেই তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, উডবার্ন ব্লকের তিনতলায় রয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি। উডবার্ন ব্লকের সাড়ে ১২ নং কেবিনে রয়েছেন অনুব্রত। তাঁর শারীরিক পরীক্ষা করাতে হবে বলে খবর।

   

এদিকে গরু পাচারকাণ্ডে আজই তাঁকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে সিবিআই-এর তরফ থেকে। বিশিষ্ট মহল দাবি করছে, সিবিআই দফতরে হাজিরা এড়ানোর নতুন কৌশল নিয়েছেন কেষ্ট।

অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় তরন্তকারী সংস্থা সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন অ্যাডিশনাল এসপির নেতৃত্বাধীন দল। নিজাম প্যালেসে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এর আগে অনুব্রত মণ্ডলকে ৪ বার তলব করে সিবিআই। কিন্তু প্রত্যেকবারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এরিয়ে যান তিনি।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google