Mexico: বন্দুকবাজের গুলিতে ভারতীয় বংশোদ্ভূত মহিলাসহ মৃত ১৯

মেক্সিকোয় (Mexico)দুই গোষ্ঠীর লড়াইয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারালেন ১৯ জন। মৃতদের একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতেরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ...

By Rana Das

Published:

Follow Us
Gunmen Kill 19 People At Party In Mexico

মেক্সিকোয় (Mexico)দুই গোষ্ঠীর লড়াইয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারালেন ১৯ জন। মৃতদের একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতেরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে। মেক্সিকোর স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ মিচোয়াকান প্রদেশের লাস টিনাজাসে এই ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৩ জন মহিলা।

   

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে লাস টিনাজাসে উৎসবে সামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেসময় আচমকাই প্রতিপক্ষ শিবিরের উপর চড়াও হয় একদল মাদক ব্যবসায়ী। মুহূর্তের মধ্যেই উভয়পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। নির্বিচারে গুলি চলতে থাকে। মুহূর্তের মধ্যেই বদলে যায় এলাকার পরিবেশ। উৎসবের আনন্দ কেটে গিয়ে নেমে আসে বিষাদের ছায়া। প্রাণ বাঁচাতে মানুষ যে যেদিকে পারেন ছুটতে থাকেন। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে একের পর এক মানুষ মাটিতে লুটিয়ে পড়েন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় বহু মানুষকে উদ্ধার করে পুলিশ। যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। তবে কী কারণে দুই গোষ্ঠীর মধ্যে লড়াই লেগেছিল তা এখনও জানা যায়নি।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google