লাল-হলুদ থেকে এবার সবুজ-মেরুন পালতোলা নৌকায় গুরনাজ

দলবদলের ক্ষেত্রে এবার বড়সড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ময়দানের প্রতিপক্ষ দল তথা ইমামি ইস্টবেঙ্গলের ঘর ভেঙে এবার গুরনাজ সিংকে দলে চূড়ান্ত করতে চলেছে সবুজ-মেরুন ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Mohun Bagan SG Signs Gurnaj Singh from East Bengal FC

দলবদলের ক্ষেত্রে এবার বড়সড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। ময়দানের প্রতিপক্ষ দল তথা ইমামি ইস্টবেঙ্গলের ঘর ভেঙে এবার গুরনাজ সিংকে দলে চূড়ান্ত করতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। উল্লেখ্য, গত ২০২৩ সালে লাল-হলুদ শিবিরে যোগদান করেছিলেন পাঞ্জাবের এই ফুটবলার। তারপর থেকে যখনই সুযোগ পেয়েছেন নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন এই ভারতীয় ফুটবলার। তাঁর পারফরম্যান্স নিঃসন্দেহে মন জয় করেছিল সকলের। স্বাভাবিকভাবেই এবার তাঁর সঙ্গে চুক্তি আরও বাড়ানোর পরিকল্পনা ছিল মশাল ব্রিগেডের।

তবে শুধুমাত্র ইস্টবেঙ্গল নয়। জানা গিয়েছে, আরও বেশকিছু ফুটবল ক্লাবের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল এই ফুটবলারকে। শেষ পর্যন্ত ময়দানের আরেক প্রধান তথা বর্তমানে দেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে বেছে নিয়েছেন গুরনাজ। যারফলে এবার থেকে সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে চলেছে এই ফুটবলারকে। আঠেরো বছরের এই ফুটবলারের উপস্থিতি নিঃসন্দেহে আরও শক্তিশালী করে তুলবে দলের রিজার্ভ বেঞ্চকে। সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সব ঠিকঠাক থাকলে এবারের প্রিমিয়ার ডিভিশন লিগের প্রথম থেকেই খেলতে দেখা যেতে পারে তাঁকে।

   

উল্লেখ্য, গত কয়েক ফুটবল সিজন ধরেই দারুন ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকে শুরু করে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল হোক কিংবা টুর্নামেন্টের লিগ শিল্ড। প্রত্যেক ক্ষেত্রেই সাফল্য পেয়ে এসেছে মেরিনার্সরা। তবে সেখানেই থেমে থাকেনি। গত মরসুমে রিলায়েন্স কতৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট ফুটবল লিগে ও চূড়ান্ত সাফল্য পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। বড়দের পাশাপাশি ছোটদের পারফরম্যান্স খুশি করেছিল সকলকে।

আসন্ন ফুটবল মরসুমে ও সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকবে মোহনবাগানের। সেইমতো দল গোছাতে মরিয়া ম্যানেজমেন্ট। গত কয়েকদিনে একের পর এক তরুণ ফুটবলারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে দল। এবার সেই তালিকায় পড়শী ক্লাবের এই ফুটবলার।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google