চিন্তা নেই! একবার রিচার্জেই বছর পার, Jio নম্বর 2026 পর্যন্ত অ্যাকটিভ থাকবে

যারা বারবার মোবাইল রিচার্জ করতে করতে বিরক্ত হয়ে পড়েছেন, তাদের জন্য সুখবর এনেছে Reliance Jio। ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর এবার এমন একটি বার্ষিক প্ল্যান চালু করেছে, যাতে মাত্র ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Reliance Jio

যারা বারবার মোবাইল রিচার্জ করতে করতে বিরক্ত হয়ে পড়েছেন, তাদের জন্য সুখবর এনেছে Reliance Jio। ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর এবার এমন একটি বার্ষিক প্ল্যান চালু করেছে, যাতে মাত্র একবার রিচার্জ করলেই সারা বছর SIM অ্যাকটিভ থাকবে। এই ৩৬৫ দিনের প্ল্যানে থাকছে আনলিমিটেড কলিং, প্রতিদিন পর্যাপ্ত ইন্টারনেট ডেটা, ফ্রি এসএমএস এবং আরও একগুচ্ছ এক্সট্রা সুবিধা।

Jio-র এই প্ল্যানে ৩৬৫ দিনের ভ্যালিডিটি

জিও-এর এই সস্তা বার্ষিক প্ল্যানটির দাম মাত্র ₹৩৫৯৯। একবার রিচার্জ করলেই আপনি গোটা বছরের জন্য নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে পারবেন। যারা দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি আদর্শ পছন্দ। ৩৬৫ দিনের মেয়াদে আর বারবার রিচার্জের ঝামেলাও নেই।

   

এই প্ল্যানে জিও গ্রাহকরা প্রতিদিন পাবেন ২.৫ জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা। অর্থাৎ, বছরে মোট ৯১২.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। যাদের দৈনিক ইন্টারনেট চাহিদা বেশি, তাদের জন্য এই প্ল্যান অত্যন্ত কার্যকর। আর যদি আপনি Jio-এর ৫জি পরিষেবা ব্যবহার করেন, তাহলে এই প্ল্যানে পাবেন আনলিমিটেড ৫জি ডেটাও। নির্ধারিত ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে গিয়ে ৬৪Kbps-এ নেমে আসবে।

11,600 টাকা ছাড়ে কিনুন ফ্ল্যাগশিপ ফোন Motorola Edge 50 Ultra 5G, রয়েছে 50MP সেলফি ক্যামেরা

ডেটার পাশাপাশি, এই প্ল্যানে মিলছে আনলিমিটেড কলিং সুবিধা যেকোনো নেটওয়ার্কে। যে সময়েই হোক না কেন, আপনাকে আর মিনিট ফুরিয়ে যাওয়ার চিন্তা করতে হবে না। সঙ্গে থাকছে প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস।

এই বার্ষিক প্ল্যানে শুধুমাত্র ডেটা আর কলিং নয়, থাকছে অতিরিক্ত কিছু চমকপ্রদ সুবিধাও। Jio দিচ্ছে JioHotstar-এর ৯০ দিনের ফ্রি সাবস্ক্রিপশন, যাতে বিনামূল্যে দেখতে পারবেন পছন্দের শো ও লাইভ স্পোর্টস। পাশাপাশি, ৫০ জিবি Jio AI ক্লাউড স্টোরেজ এবং JioTV-র ফ্রি অ্যাক্সেসও থাকছে সারা বছরের জন্য।

Reliance Jio-এর এই ₹৩৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান তাদের জন্য একদম পারফেক্ট, যারা রোজ রিচার্জ নিয়ে ভাবতে চান না, অথচ আনলিমিটেড কলিং, প্রতিদিন প্রচুর ডেটা এবং বিনোদনের সব সুবিধাও চান একসাথে। এখন একবার রিচার্জ করলেই আপনার SIM অ্যাকটিভ থাকবে সরাসরি ২০২৬ সাল পর্যন্ত। তাই সময় থাকতে অফার লুফে নিতে দেরি করবেন না।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google