CPIM: সিপিআইএমের রাজ্য কমিটি থেকে বাদ যেতে পারেন বিমান, বাকি সম্ভাব্য নাম…

সিপিআইএমের (CPIM) রাজ্য কমিটি থেকে বাদ পড়ছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বোস, মৃদুল দে, নেপালদেব ভট্টাচার্য, রবীন দেব, সুভাষ মুখোপাধ্যায়। এমনটাই সূত্রে খবর। দলটির রাজ্য কমিটির নতুনদের মধ্যে জায়গা ...

By Rana Das

Published:

Follow Us
Biman bose with veterans may not be in cpim wb sate committee

সিপিআইএমের (CPIM) রাজ্য কমিটি থেকে বাদ পড়ছেন সূর্যকান্ত মিশ্র, বিমান বোস, মৃদুল দে, নেপালদেব ভট্টাচার্য, রবীন দেব, সুভাষ মুখোপাধ্যায়। এমনটাই সূত্রে খবর।

দলটির রাজ্য কমিটির নতুনদের মধ্যে জায়গা পাচ্ছেন সুশান্ত ঘোষ, শতরূপ ঘোষ, পার্থ মুখোপাধ্যায়রা। আসছেন সুদীপ সেনগুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায় এবং আত্রেয়ী গুহদের মতো তরুণ মুখ। সম্পাদক হবেন কে? তীব্র আলোচনা চলছে।

   

সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আগেই ঠিক হয়েছিল ৭০ বছরের উর্ধ্বে কাউকেই রাজ্য কমিটিতে রাখা হবে না। ফলে ৭০ পার করা প্রত্যেকেই রাজক্য কমিটি থেকে বিদায় নেবেন।  সূত্রের খবর, বিমান বসু সহ কয়েকজনকে বিশেষ পদমর্যাদা দেওয়া হবে।

সিপিআইএম রাজ্য সম্মেলনে প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক প্রকাশ কারাত বলেছেন নতুন মুখ না আনা গেলে দলকে সক্রিয় করা সম্ভব নয়। একই সুর বর্তমান সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google