হাইকোর্টে রক্ষাকবচ পেলেন অর্জুন সিং

Arjun Singh: হাইকোর্টে স্বস্তি। রক্ষাকবচ পেলেন অর্জুন সিং। গত ২৬ শে মার্চের গুলি-বোমাবাজির মামলায় হাইকোর্টের স্বস্তি পেলেন বিজেপি নেতা। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মঙ্গলবার নির্দেশ দেন যে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Arjun-Singh

Arjun Singh: হাইকোর্টে স্বস্তি। রক্ষাকবচ পেলেন অর্জুন সিং। গত ২৬ শে মার্চের গুলি-বোমাবাজির মামলায় হাইকোর্টের স্বস্তি পেলেন বিজেপি নেতা। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মঙ্গলবার নির্দেশ দেন যে আগামীকালের শুনানির আগে অবধি অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবেনা।

উল্লেখ্য, অর্জুন সিং কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান। বাড়িতে বোমাবাজি হয়েছে অথচ তাঁর বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়েছে, এই কারণে আদালতের দ্বারস্থ হন অর্জুন সিং।

   

২৬ শে মার্চ রাতে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দলে মেঘনা মোড়ে মজদূর ভবনের সামনের এলাকা। বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে চলে গুলি-বোমা। ঘটনার জেরে আহত হন সাদ্দাম হোসেন নামে এক জন। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় যে আহত যুবক তাদের দলের কর্মী। তৃণমূল অভিযোগ করে যে অর্জুন সিং-ই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন।

ঘটনার তদন্তে নামে পুলিশ। পরের দিন সকালে অর্জুন সিংকে তলব করে জগদ্দল থানা। অর্জুন সিং পাল্টা দাবি করেন যে তৃণমূল মিথ্যা অভিযোগ করছে। অর্জুনের বিরুদ্ধে নোটিস জারি করে পুলিশ। এরপর অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি নিয়ে যায় ব্যারাকপুর মহকুমা আদালতে। মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় নিম্ন আদালত। এরপর অর্জুন সিং বলেন যে তিনি নিম্ন আদালতের রায়ের ওপর ভরসা রাখতে পারছেন না এবং তাই তিনি হাইকোর্টে যাবেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google