East Bengal: কপাল খুলল ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ফুটবলারের

শিকে ছিঁড়ল ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া ফুটবলারের। জাতীয় দলে ডাক পেলেন নিখিল পূজারী।  বৃহস্পতিবারের খবর, জাতীয় দলের শিবিরে ডেকে পাঠানো হয়েছে নিখিল পূজারী, হারমিপম রুইভা এবং লালোডিনলিয়ানাকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
East Bengal FC

শিকে ছিঁড়ল ইস্টবেঙ্গলে (East Bengal) খেলে যাওয়া ফুটবলারের। জাতীয় দলে ডাক পেলেন নিখিল পূজারী। 

বৃহস্পতিবারের খবর, জাতীয় দলের শিবিরে ডেকে পাঠানো হয়েছে নিখিল পূজারী, হারমিপম রুইভা এবং লালোডিনলিয়ানাকে । দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। একটি বহারিনের বিরুদ্ধে, অপরটি বেলারুশের বিরুদ্ধে। রাশিয়া ইউক্রেন আক্রমণের পর পরিস্থিতি বদলেছে। আন্তর্জাতিক ফুটবল সংস্থার শাস্তির খাঁড়া নেমে এসেছে বেলারুশের ফুটবলের ওপরেও। আপাতত অনিশ্চিত বেলারুশের বিরুদ্ধে ভারতের ম্যাচটি। 

   
East Bengal
২০১৬-১৮ মরশুমে লাল হলুদ জার্সি গায়ে ১৪টি ম্যাচ খেলেছিলেন নিখিল পূজারী। জাতীয় দলের হয়ে নেমেছেন আটটি ম্যাচে।

১০ ই মার্চ থেকে পুনেতে শুরু হবে ভারতের জাতীয় শিবির।এরপর ২১ শে মার্চ বাহারিনে যাবে দল। সেখানে ২৩ মার্চ মুখোমুখি হতে চলেছে দুই দল।

অন্যদিকে ভারতের হয়ে মাঠে নামছেন না দলের অধিনায়ক সুনীল ছেত্রী। চোটের জেরে এই ম‍্যাচে খেলা হয়ে উঠবেনা তার।ইতিমধ্যে একথা বোর্ড’কে জানি দিয়েছেন ভারত অধিনায়ক।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google