শ্যামবাজার মেট্রোর নাম মোহনবাগান! মিলল মুখ্যমন্ত্রীর ছাড়পত্র

মোহনবাগানের (Mohun Bagan) নামে হতে পারে শ্যামবাজার মেট্রোর (Shyambazar Metro) নাম। এমনটাই খবর সূত্রের। তবে এর জন্য প্রয়োজন রাজ্যের ‘এনওসি’-র। সেটাও মিলেছে। এবার বাকিটা রয়েছে কেন্দ্রের হাতে। সেদিকেই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
A bustling under ground metro station in Kolkata city named Mohun Bagan

মোহনবাগানের (Mohun Bagan) নামে হতে পারে শ্যামবাজার মেট্রোর (Shyambazar Metro) নাম। এমনটাই খবর সূত্রের। তবে এর জন্য প্রয়োজন রাজ্যের ‘এনওসি’-র। সেটাও মিলেছে। এবার বাকিটা রয়েছে কেন্দ্রের হাতে। সেদিকেই তাকিয়ে রয়েছে আপামর বাঙালি।

বার্ষিক সাধারণ সভায় মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আমরা মোহনবাগান ক্লাবের নামে শ্যামবাজার মেট্রোর নাম করার জন্য প্রস্তাব নিয়ে কাজ করা শুরু করেছি। এ ব্যাপারে নো অবজেকশন লাগে রাজ্য সরকারের। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ ব্যাপারে উদ্যোগী হয়ে নো অবজেকশন দিয়েছেন। তা পাঠানোও হয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। তবে ব্যাপারটা যেহেতু একটা লম্বা প্রক্রিয়ার মাধ্যমে এগোয়। তাই কিছুটা সময় লাগছে। রেল ম্যানেজমেন্ট রাজি হলেই শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ হতে পারে মোহনবাগান।’

   

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে এই বিষয়ে নো অবজেকশন দিয়েছেন। এটি মেট্রো কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, “রেল ম্যানেজমেন্ট যদি রাজি হয়, তবে শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ মোহনবাগানের নামে করা সম্ভব। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, তাই কিছুটা সময় লাগছে।”

আগের বছর বার্ষিক সভায় শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম মোহনবাগানের নামে করার প্রস্তাবটি উঠেছিল। সেই প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান কমিটি উদ্যোগী হয়ে কাজ করছে। মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এটি বাস্তবায়িত হলে কলকাতার মেট্রো মানচিত্রে মোহনবাগান ক্লাবের ঐতিহ্য স্থায়ী হয়ে থাকবে।

প্রসঙ্গত, কলকাতার “মোহনবাগান লেন” আর ‘মোহনবাগান রো’তো ছিলই, তার সাথে কিছুদিন আগে যুক্ত হয়েছিল ‘শিলিগুড়ি’। দুর্গাপুরে উদ্বোধন হয়েছে মোহনবাগানের নামানকৃত রাস্তা, ‘মোহনবাগান এভিনিউ’। শুধু ফুটবল নয়, মোহনবাগান কলকাতার গর্ব এবং ঐতিহ্যের প্রতীক। তাই এবার যদি শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ তাদের নামে করা হলে এটি ক্লাবের ইতিহাসে একটি নতুন অধ্যায় সংযোজন করবে।

১৮৮৯ সালে যখন ক্লাব প্রতিষ্ঠা হয় তখন ক্লাবের নাম ছিল মোহনবাগান স্পোর্টিং ক্লাব, এক বছর পরে প্রেসিডেন্সি কলেজের প্রফেসর এফ জে রো -এর পরামর্শে নাম পালটে হয় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। সেই রো সাহেবের নামে শ্যামবাজার অঞ্চলের রাস্তার নাম মোহনবাগান রো। সেখানেই মোহনবাগানের বিখ্যাত শিল্ড জয়ী এগারো দল প্র্যাকটিস করত। তখন ক্লাবের লোগো ছিল বনের মধ্যে বিশ্রামরত বাঘ, কিছু বছর পরে তা পালটে করা হয় পাল তোলা নৌকা। সবমিলিয়ে মোহনবাগানের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে শ্যামবাজার। তাই মেট্রো স্টেশনের নাম ক্লাবের নামে করার প্রস্তাব দিয়েছে ক্লাব।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google