খান্ডালাতে বসছে রাজকীয় আসর, সাতপাকে বাঁধা পরতে চলেছে ফারহান-শিবানী

অবশেষে ভালবাসার দুটি পাখির ঠিকানা এক হতে চলেছে। বিয়ের বন্ধনে বাঁধতে চলেছে অভিনেতা ফারহান আখতার ও গায়িকা শিবানী ডান্ডেকর। জানা গিয়েছে, আগামী ১৯ তারিখ ফারহানের খান্ডালায় খামার বাড়িতে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
farhan-akhtar-and-shibani-dandekar

অবশেষে ভালবাসার দুটি পাখির ঠিকানা এক হতে চলেছে। বিয়ের বন্ধনে বাঁধতে চলেছে অভিনেতা ফারহান আখতার ও গায়িকা শিবানী ডান্ডেকর। জানা গিয়েছে, আগামী ১৯ তারিখ ফারহানের খান্ডালায় খামার বাড়িতে মারাঠি রীতি মেনে চার হাত এক হতে চলেছে। তবে ২১ ফেব্রুয়ারি আইনি মতে বিয়ে সম্পন্ন হবে। আগামী কাল শুক্রবার খন্ডালার দিকে রওনা হচ্ছেন আখতার এবং ডান্ডেকর পরিবার। যদিও এই তথ্যে সিলমোহর দেয়নি কোনও পরিবারই।

বিগত চার বছর ধরে লিভ ইন করছেন দু’জনে। যা এবার দাম্পতির তকমা পাচ্ছে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ফারহান ও শিবানীর বিয়ের আসর রাজকীয় হলেও, নিমন্ত্রণের তালিকায় বলিউডের লোকেরা খুব কমই রয়েছেন। জানা গিয়েছে, ফারহান খুব বেছেই নিমন্ত্রণ করেছেন তাঁর বলিউডের বন্ধুদের। শোনা যাচ্ছে, এই বিয়ের ব্যবস্থা পুরোটাই করেছেন শিবানীর দুই বোন। তাঁদের তত্ত্বাবধানেই গোটা অনুষ্ঠান এগোবে। অন্য সেলিব্রিটিদের মতো, ফারহান ও শিবানী তাঁদের বিয়েতে মিডিয়ার ক্যামেরাকে দূরে রাখতে চান। তবে শুক্রবার একটি ব্যাচেলার পার্টির বন্দোবস্ত করেছেন ফারহান। জানা গিয়েছে, সেখানে থাকতে পারেন আমির খান, হৃতিক রোশন, আলিয়া ভাট, রাকেশ ওমপ্রকাশ মেহেরা, রীতেশ সিধওয়ানি, রিয়া চক্রবর্তীর মতো বলিউড তারকারা।

   

এর আগে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে ১৭ বছরের দীর্ঘ দাম্পত্যের সম্পর্কে ছিলেন ফারহান। ফারহান ও অধুনার রয়েছে দুই কন্যা সন্তান শায়কা ও আকিরাও। ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তবে দুই সন্তানের দেখভাল ফারহান ও অধুনা দুজনে মিলেই করেন। অধুনার সঙ্গে বিচ্ছেদের পর শিবানীর প্রেমে পড়েন ফারহান।

আপাতত এ বছরের মাঝামাঝি নাগাদ তিন বান্ধবীর রোডট্রিপের কাহিনিতে ছবি ‘জি লে জরা’র কাজ শুরু করতে চলেছেন ফারহান। ২০২৩ নাগাদ মুক্তি পাওয়ার কথা আলিয়া ভট্ট, ক্যাটরিনা কইফ এবং প্রিয়ঙ্কা চোপড়া অভিনীত ছবিটি।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google