একান্তে শ্রাবন্তী-সোহেল, জোর গুঞ্জন টলিপাড়ায়

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। বিয়ে এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। তার প্রতিটা পোস্ট মুহুর্তে ভাইরাল। সম্প্রতি তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় টলি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। বিয়ে এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। তার প্রতিটা পোস্ট মুহুর্তে ভাইরাল।

সম্প্রতি তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এক যুবকের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে। কেউ কেউ বলছে ইনিই নাকি নায়িকার বর্তমান প্রেমিক। সম্প্রতি অভিনেত্রীর যে ছবি ভাইরাল হয়েছে, তাকে কেন্দ্র করেই বিতর্কে জড়িয়েছেন তিনি। এর আগেও বহুবার একাধিক সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে বিতর্কের কেন্দ্রে থেকেছেন শ্রাবন্তী। এবার আবার একজন কমবয়সী যুবকের সঙ্গে ছবি পোস্ট করে ভাইরাল হলেন নায়িকা। এই যুবকের সঙ্গে মাঝে মাঝেই ছবি পোস্ট করেন শ্রাবন্তী।

   

অভিনেতা সোহেলের সাথে নায়িকার সম্পর্ক নিয়ে নানান জল্পনা তৈরী হয়েছে। এমনকি এই ছবি পোস্ট করার পর থেকেই নানা নেতিবাচক কমেন্ট আসছে সামনে। যদিও নায়িকা বা সোহেল কেউই এখনও কোনও উত্তর দেয়নি এই বিষয়ে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google