Bollywood: বলিউডে পা মিমি প্রসেনজিতের

এই প্রথম বলিউডে(bollywood) কাজ করবেন মিমি চক্রবর্তী সঙ্গে আবার বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । কেমন হবে সিরিজ? জানা যাচ্ছে দুজনকে দেখা যাবে হিন্দি একটি ওয়েব ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এই প্রথম বলিউডে(bollywood) কাজ করবেন মিমি চক্রবর্তী সঙ্গে আবার বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । কেমন হবে সিরিজ?

জানা যাচ্ছে দুজনকে দেখা যাবে হিন্দি একটি ওয়েব সিরিজে । এর আগে ৬৭ তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এর রেড কার্পেটে একসাথে দেখা গিয়েছিল তাদের তখন থেকেই শুরু হয় জল্পনা।

   

সূত্রানুযায়ী, বিক্রমাদিত্য মোতওয়ানির একটি প্রোজেক্টে দেখা যাবে প্রসেনজিৎ কে। অন্যদিকে ওটিটিতে পা রাখার খবর মিমিও জানান নিজে এখন প্রশ্ন হল দুজনকেই কি একসাথে একটি ওয়েব সিরিজে দেখা যাবে ?

প্রসঙ্গত মাঝে বিরতির পর আবারও জোড়কদমে অভিনয় করছেন প্রসেনজিৎ। অন্যদিকে ননস্টপ চলে যাচ্ছে মিমি এক্সপ্রেস । এর মাঝে ওটিটিতে দুজনের পদার্পণ বেশ রহস্য বাড়াচ্ছে সাধারণ মানুষের মনে।

তবে ওটিটিতে প্রসেনজিতের সঙ্গে অভিনয় নিয়ে এখনো মুখ খোলেনি মিমি চক্রবর্তী তাই এখন সবটাই সময় সাপেক্ষ ব্যাপার। সময় বলবে তাদের এক সাথে এবং কোন ভূমিকায় দেখা যাবে ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google