ফ্লপের খরা কাটতে অক্ষয়ের ভরসা ‘স্কাই ফোর্স’! কবে মুক্তি পাবে?

একসময় বলিউড খিলাড়ির হাতের মুঠোয় থাকত বক্স অফিস । অক্ষয়ের (Akshay Kumar) ছবি মুক্তি পেলেই কোটি টাকার ক্লাবে। তবে এই মূহুর্তে অক্ষয়ের ভাগ্য কিছুটা ধীর গতিতে চলছে। গত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

একসময় বলিউড খিলাড়ির হাতের মুঠোয় থাকত বক্স অফিস । অক্ষয়ের (Akshay Kumar) ছবি মুক্তি পেলেই কোটি টাকার ক্লাবে। তবে এই মূহুর্তে অক্ষয়ের ভাগ্য কিছুটা ধীর গতিতে চলছে। গত কয়েক বছর ধরে তিনি বায়োপিক, অ্যাকশন ও কমেডি করে আবারও বক্স অফিসের রাজা হওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো সুফল পাচ্ছেন না। এবার কী তাহলে অক্ষয়ের (Akshay Kumar) আসন্ন ছবি ‘স্কাই ফোর্স’ (Sky Force) ফ্লপের খরা কাটাবে! তা সময় বলবে।

বেশ কয়েকদিন ধরে চর্চায় রয়েছে অক্ষয়ের (Akshay Kumar) আসন্ন ছবি ‘স্কাই ফোর্স’ (Sky Force) । এই ছবিতে সারা আলি খানের সঙ্গে আবারও স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। সন্দীপ কেওলানি এবং অভিষেক অনিল কাপুর পরিচালিত এই ছবি বক্স-অফিসে কবে মুক্তি পতে চলছে তা নিয়ে নতুন আপডেট সামনে এসেছে।

   

জানা গিয়েছে ‘স্কাই ফোর্স ‘ (Sky Force) জাতীয় ছুটিতে মুক্তি পেতে চলেছে । নির্মাতাদের জারি করা প্রেস রিলিজ অনুযায়ী, আগামী বছরের প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে ছবিটি মুক্তি পাবে। এই সিনেমাটি ২৪ জানুয়ারী, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘স্কাই ফোর্স’ (Sky Force) ছবির প্রজাতন্ত্র দিবসে মুক্তির সবচেয়ে বড় কারণ হল দেশপ্রেমের সঙ্গে ফিল্মের যুক্ত রয়েছে । ছবিটির গল্প দেশপ্রেমে ভরপুর, তাই প্রজাতন্ত্র দিবসে এটি মুক্তি দেওয়া ঠিক হবে। ছবিটির গল্প পাকিস্তানে প্রথম বিমান হামলার সত্য ঘটনা অবলম্বনে। এতে অ্যাকশন, ড্রামা, ইমোশন ও থ্রিল দেখা যাবে।
জানা গিয়েছে, চলতি বছরের বড়দিনে এই ছবির ট্রেলার সামনে আনা হবে। অক্ষয় (Akshay Kumar) ছাড়ও ছবিতে গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সারা আলি খান, বীর পাহাদিয়া এবং নিমরত কৌরকে

উল্লেখ্য, ‘খেল খেল মে’ ফ্লপের পর , অক্ষয় কুমার (Akshay Kumar) ‘স্ত্রী ২’ -এ একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল । দীপাবলিতে আসন্ন রোহিত শেঠির সিনেমা ‘সিংগাম এগেইন’-এ একটি ক্যামিও করতে দেখা যাবে তাকে। ট্রেলারে তার ভূমিকা বেশ সমাদৃত হয়েছে। এছাড়া প্রিয়দর্শনের হরর থ্রিলার ‘ভূত বাংলায়’ দেখা যাবে অভিনেতাকে। অভিনেতার আসন্ন ছবির তালিকায় ‘কান্নাপা’ এবং ‘জলি এলএলবি 3’ও রয়েছে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google