প্রেমে বাধা, পরিবারের ১৩ জনকে বিষ খাইয়ে খুন করল পাক মহিলা

Pakistan: চাঞ্চল্য পাকিস্তানের সিন্ধু প্রদেশে। প্রেমে বাধা পেয়ে পরিবারের ১৩ জনকে হত্যা করল মহিলা। রবিবার মহিলাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ওই মহিলা খাবারে বিষ মিশিয়ে পরিবারের ১৩ জনকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
death

Pakistan: চাঞ্চল্য পাকিস্তানের সিন্ধু প্রদেশে। প্রেমে বাধা পেয়ে পরিবারের ১৩ জনকে হত্যা করল মহিলা। রবিবার মহিলাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ওই মহিলা খাবারে বিষ মিশিয়ে পরিবারের ১৩ জনকে হত্যা করেছে। পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি পরিবার বলেই খুন করেছে মহিলা বলে জানিয়েছে পুলিশ।

গত ১৯ আগস্ট এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল খায়রপুরের কাছে হাইবত খান ব্রোহী গ্রাম। পুলিশ জানিয়েছে পরিবার তার পছন্দের ছেলের সঙ্গে বিয়ে করতে না দেওয়ায় মেয়েটি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর সে তার প্রেমিকের সঙ্গে তার বাবা-মা সহ পরিবারের সদস্যদের বিষ খাওয়ানোর ষড়যন্ত্র করে।

   

সিনিয়র পুলিশ আধিকারিক ইনায়েত শাহ বলেন, “১৩ সদস্যের সবাই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের সবাই মারা যায়। ময়নাতদন্তের পর দেখা যায়, এই মানুষগুলো বিষাক্ত খাবারে মারা গেছে।”

ইনায়েত শাহ আরও বলেন, পুলিশ গভীরভাবে তদন্ত করলে জানা যায়, মহিলা ও তার প্রেমিক বাড়িতে রুটি তৈরির গমে বিষ মেশায়। এই খবর জানতে পেয়ে রবিবার ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। ইনায়েত শাহ জানান, “মহিলা রেগে ছিলেন কারণ, তার প্রচেষ্টা সত্ত্বেও, তার পরিবার তাকে তার পছন্দের ছেলেকে বিয়ে করতে দিতে প্রস্তুত ছিল না। মহিলা তার প্রেমিকের সাহায্য নিয়ে গমে বিষ মেশানোর কথা স্বীকার করেছে।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google