এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, বেতন ২৭ হাজার টাকা, আজই আবেদন করুন

Air India Vacancy: কর্মী নিয়োগ করবে ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India)। এই মর্মে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পরিবহন সংস্থা। অর্থাৎ এটি একটি দারুণ সুখবর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Russia seeks Air India supports

Air India Vacancy: কর্মী নিয়োগ করবে ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া (Air India)। এই মর্মে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই পরিবহন সংস্থা। অর্থাৎ এটি একটি দারুণ সুখবর রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।

এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড সংস্থার তরফে এই বিজ্ঞপ্তি সদ্য প্রকাশ করা হয়েছে। বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। অ্যাসস্ট্যান্ট সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করবে এই সংস্থা। কারা কারা আবেদন করতে পারবেন ? ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।

   

নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেওয়া হল –

পদের নাম – Assistant Supervisor (Security)

শূন্যপদ – ৭৩ টি। (দেশের নানান প্রান্তের অফিসে এই নিয়োগ হবে। তবে সংস্থার কলকাতা বিভাগের জন্য রয়েছে ১৩ টি শূন্য পদ।)

শিক্ষাগত যোগ্যতা – প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ ডিগ্রী থাকতে হবে। তার সঙ্গে BCAS অনুমোদিত AVSEC সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক বেতন – কর্মরত প্রার্থীদের মাসিক বেতন ২৭,৯৪০ টাকা।

বয়সসীমা – আগ্রহী আবেদনকারীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর এবং ওবিসি শ্রেণীভুক্তপ্রার্থীদের ৩ বছর বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি – অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা। সংস্থার প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর সেটি A4 সাইজের প্রিন্ট আউট বের করতে হবে। এরপর আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। এরপর যে ডকুমেন্টস চাওয়া হয়েছে সেগুলো আবেদনপত্রের সঙ্গে নির্দিষ্ট ঠিকানায় পোঁছে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা – Chief Human Resources Officer, AI Engineering Services Limited, Personnel Department, 2nd Floor, CRA Building, Safdarjung Airport Complex, Aurobindo Marg, New Delhi – 110003

কী কী ডকুমেন্ট প্রয়োজন – শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, আধার আথবা ভোটার কার্ড, ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট, BCAS Basic AVSEC সার্টিফিকেট, NOC সার্টিফিকেট ইত্যাদি।

কোন কোন স্থানে নিয়োগ হবে – এয়ার ইন্ডিয়ার দিল্লি, মুম্বাই, নাগপুর, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, তিরুবনন্তপুরম ডিভিশনে এই কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ – ২৪ সেপ্টেম্বর, ২০২৪

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google