ISL’র ডার্বি ম্যাচ জিতে ইতিহাস গড়ল মেরিনার্সরা

 শনিবার ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ২০২১-২২ সেশনের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-৩ গোলে জিতেছে ATK মোহনবাগান। চলতি টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচ জিতেছিল মেরিনার্সরা,সঙ্গে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

 শনিবার ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ২০২১-২২ সেশনের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-৩ গোলে জিতেছে ATK মোহনবাগান। চলতি টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচ জিতেছিল মেরিনার্সরা,সঙ্গে গত ISL মরসুমের দুই ডার্বি ম্যাচ জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড। এরই পাশাপাশি ২০২০ সালের ১৯ জানুয়ারি আই লিগ টুর্নামেন্টে ডার্বি ম্যাচ জেতে মোহনবাগান । টানা ৫ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন, যা ভারতীয় ফুটবলে ইতিহাস সঙ্গে ISL টুর্নামেন্টেটানা চার ডার্বি ম্যাচ জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে মেরিনার্সরা।

এমন ঐতিহাসিক মাইলস্টোন নিয়ে ATK মোহনবাগানের টুইট পোস্ট,”টানা ৫টি জয়!

   

ডার্বি ডমিনেন্স ????♥️✅

#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #IndianFootball “

ফতোর্দার PJN স্টেডিয়ামে সবুজ মেরুন জনতার কাছে এক লহমায় নায়ক কিয়ান নাসিরি, ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক। কিয়ানের এমন পারফরম্যান্স ম্যাচের টার্নিং পয়েন্টে, যখন ATK মোহনবাগান ১ গোলে পিছিয়ে।ম্যাচের ৫৬ মিনিটে আন্তোনিও পেরোসেভিচের কর্ণার থেকে ড্যারেন সিডোলের গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড।

ম্যাচের ৬৪ মিনিটে দীপক টাংড়ির পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে কিয়ান নাসিরির প্রথম গোল ডার্বি ম্যাচে, টিম ১-১ গোলের সমতায় ফিরে আসে। এরপর গোলের লকগেট খুলতে পারেনি দু’দল। মাঝে অমরজিৎ সিং কিয়াম ফাউল করে বসে, এই সুযোগে পেনাল্টি পায় মেরিনার্সরা।কিন্তু ৬৬ মিনিটে খারাপ ভাবে পেনাল্টি মিস ডেভিড উইলিয়ামসের।ডান পায়ের শট গোলপোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়,হতাশ হয়ে পড়ে উইলিয়ামস। ডার্বি ম্যাচের ৯০ মিনিট স্কোরলাইন ১-১।

হাইভোল্টেজ ডার্বি ম্যাচ গড়ায় অতিরিক্ত ৬ মিনিটে। আর এই ছয় মিনিটে জ্বলে উঠে এসসি ইস্টবেঙ্গলকে ঝলসে দেওয়া পারফরম্যান্স প্রাক্তন ফুটবলার জামসিদ নাসিরির ছেলে কিয়ান নাসিরির।

ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে ATK মোহনবাগানের হয়ে গোল কিয়ান নাসিরির, ডার্বি ম্যাচে জোড়া গোল করে নায়ক,দীপক টাংড়ির পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে।৯৪ মিনিটে কিয়ান নাসিরির হ্যাটট্রিক হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লাল হলুদ ব্রিগেডের বিরুদ্ধে।

কিয়ান নাসিরির দুই নম্বর গোল ডান পায়ের শট বক্সের মাঝখান থেকে ডান দিক বরাবর। আর তৃতীয় গোল নাসিরির মনবীর সিং’র পাস থেকে,প্রতিপক্ষের বক্সের মাঝখান থেকে। দুটো পায়ই সচল ফরোয়ার্ড কিয়ান নাসিরির।টানা চার ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google