Victor Vazquez: লাল-হলুদ এখন অতীত, কোথায় যোগ দিলেন ভিক্টর ভাজকুয়েজ?

গত ফুটবল মরসুমে মাঝমাঠে শক্তি বাড়াতে ভিক্টর ভাসকুয়েজকে (Victor Vazquez) দলে নিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। একটা সময় বার্সেলোনার জার্সিতে নিজের যুব ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সেখানেই কাটিয়ে ছিলেন অনেকটা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Victor Vazquez

গত ফুটবল মরসুমে মাঝমাঠে শক্তি বাড়াতে ভিক্টর ভাসকুয়েজকে (Victor Vazquez) দলে নিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। একটা সময় বার্সেলোনার জার্সিতে নিজের যুব ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সেখানেই কাটিয়ে ছিলেন অনেকটা সময়। পরবর্তীতে ইউরোপের একাধিক ফুটবল ক্লাবের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। সেখান থেকেই যোগদান করেছিলেন টরেন্টো এফসিতে। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার উপর ভরসা রেখেই দলে টেনেছিল ময়দানের এই প্রধান।

   

প্রথমদিকে যথেষ্ট চনমনে মেজাজে দেখা গেলেও পরবর্তীতে সেভাবে সক্রিয় হয়ে উঠতে পারেননি এই তারকা। একটা সময় ভিক্টর ভাসকুয়েজকে একাদশে রেখে মাঝমাঠের দখল নেওয়ার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। সময় যত এগিয়েছে ততই হতাশ করেছেন স্পেনের এই ফুটবলার। যারফলে মরসুম শেষেই তাঁকে বিদায় জানায় লাল-হলুদ ব্রিগেড। পরিবর্তে এবার দলে এসেছেন একাধিক দাপুটে ফুটবলার। তাঁদের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে মশাল ব্রিগেড।

অন্যদিকে আগামী একটি ফুটবল মরসুমের জন্য এন্ডোরার প্রথম ডিভিশনের ক্লাব এফসি সান্টা কোলোমায় যোগদান করেছেন ভেক্টর। মাঝমাঠের শক্তি বাড়াতেই এবার তাঁকে দলে নিয়েছে এই ফুটবল ক্লাব। তাই ইস্টবেঙ্গলে জার্সিতে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও নয়া সিজনে নিজেকে প্রমাণ করতে মরিয়া এই তারকা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google