Paracetamol Factory: রাস্তা সম্প্রসারণের জাঁতাকলে পরে বন্ধ হতে চলেছে প্যারাসিটামল কারখানা

আবারও অনেক শ্রমিক কাজ হারাতে চলেছে এবার হাওড়ার সাঁতরাগাছিতে। সেখানে রাস্তা সম্প্রসারণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এই কারখানা ভেঙে দেওয়ার। দীর্ঘদিন ধরে ওষুধ তৈরি হয় ‘ডায়মন্ড ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
paracetamol-tablets-

আবারও অনেক শ্রমিক কাজ হারাতে চলেছে এবার হাওড়ার সাঁতরাগাছিতে। সেখানে রাস্তা সম্প্রসারণের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এই কারখানা ভেঙে দেওয়ার। দীর্ঘদিন ধরে ওষুধ তৈরি হয় ‘ডায়মন্ড ড্রাগ’ নামে ওই কারখানায়। ১৯৭২ সাল থেকে সাঁতরাগাছির ৯৪ নম্বর রোড আশুতোষ ঘোষ রোডে এই কারখানা তৈরি হয় এক বাঙালি ব্যাবসায়ির হাত ধরে।

শুধু প্যারাসিটামল (Paracetamol Factory) নয় এর পাশাপাশি এই কারখানায় তৈরি হয় আইবুপ্রুফেন, অ্যামোক্সিসিলিন, ক্লক্সাসিলিন ক্যাপসুলস, লিনেজোলিড (অ্যান্টিবায়োটিক), ওফ্লক্সাসিন (অ্যান্টিবায়োটিক)-এর মতো ওষুধ। যা পৌঁছে দেওয়া হয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে।

   

শিয়ালদহ শাখায় ফের যাত্রী ভোগান্তি! ২০-২১ জুলাই বাতিল বহু লোকাল ট্রেন

তবে আইনিভাবে এই কারখানা ভাঙার কথা বলা হলেও প্রায় ১৫০ জন কর্মী কাজ হারাবে বলে জানান কারখানার মালিক। সাথে বিকল্প জায়গা দেওয়ার কথা জানান জাতীয় সড়ক কর্তৃপক্ষেকে। এছাড়া ওষুধ কোম্পানি জানায় আগামী ২৩ জুলাই মামলার শুনানি আছে, তবে তার আগে ১৯ জুলাই ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে কেন? এই ঘটনার কারনে বিষয়টি খতিয়ে দেখতে চায় ওষুধ সংস্থা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google