বিদ্যুৎবিলের মাশুল বৃদ্ধি! শর্তসাপেক্ষে বিজেপিকে মিছিলের অনুমতি

বিজেপিকে মিছিলের অনুমতি দেওয়া হল। তবে শর্তসাপেক্ষে। ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নার অনুমতি দেওয়া হয়েছে তাদের। শুক্রবার এই সংক্রান্ত মামলায় কর্মসূচির দিন এবং সময় জানিয়েছে আদালত। আগামী ২৬ জুলাই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
bjp

বিজেপিকে মিছিলের অনুমতি দেওয়া হল। তবে শর্তসাপেক্ষে। ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নার অনুমতি দেওয়া হয়েছে তাদের। শুক্রবার এই সংক্রান্ত মামলায় কর্মসূচির দিন এবং সময় জানিয়েছে আদালত। আগামী ২৬ জুলাই কর্মসূচির দিন ধার্য করা হয়েছে।

‘…ও অনেক এগিয়ে’, শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ কুণাল

   

আদালতের নির্দেশ অনুযায়ী, ২২ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই মিছিল এবং অবস্থান করতে হবে। ওইদিন দুপুর আড়াইটে থেকে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মিছিল করা যাবে। ওই মিছিলে নেতা-কর্মী এবং সমর্থকদের নিয়ে মোট এক হাজার জন জমায়েত হতে পারবেন। ওই মিছিলের জন্য যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করতে হবে। পরিবেশ বিধি মেনে কর্মসূচির নির্দেশ কলকাতা হাই কোর্টের।

ঘুম উড়ল বিজেপির! উত্তর প্রদেশ উপনির্বাচনে অখিলেশের হাত ধরল রাহুলের কংগ্রেস

বিজেপির এই কর্মসূচির জন্য বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ভাবে কর্মসূচির আয়োজন করতে বলেছে আদালত। এক হাজারের বেশি মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। কর্মসূচিতে এমন কিছু করা যাবে না, যাতে সাধারণ মানুষের ক্ষতি হয়। বিজেপির এই কর্মসূচিতে নিরাপত্তা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশও কলকাতার যুগ্ম সচিবকে দিয়েছে আদালত।

এদিন শুনানি পর্বে রাজ্যের পক্ষ থেকে সওয়াল করা হয়, সিইএসসি এলাকায় ইউনিট প্রতি বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়নি। যে সমস্যার প্রেক্ষিতে এই মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি, সেই সমস্যাটাই নেই। বিজেপির তরফ থেকে এখনও সিইএসসিএর কাছে কোন অভিযোগ জানানো হয়নি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন করেন, কীভাবে বা কোন পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে সেটা কি রাজ্য ঠিক করতে পারে? এই প্রেক্ষিতে রাজ্যের পক্ষ থেকে বলা হয়, ‘ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করলে সমস্যা নেই। ওয়াই চ্যানেলের অবস্থান থেকে প্রতিনিধিদল গিয়ে দাবিপত্র জমা দিয়ে আসতে পারেন।’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google