Weather Update: গণনার দিন দক্ষিণবঙ্গের ১১ জেলায় দুর্যোগের আশঙ্কা, হলুদ সতর্কতা জারি

অপেক্ষার অবসান ঘটিয়ে এবার দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ ১৩ জুলাই শনিবার থেকে ফের একবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার (Weather Update) ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অপেক্ষার অবসান ঘটিয়ে এবার দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আজ ১৩ জুলাই শনিবার থেকে ফের একবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার (Weather Update) পরিবর্তন ঘটতে চলেছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

মূলত নিম্নচাপ অক্ষরেখার গাঙ্গেও পসচিম্বঙ্গে অবস্থানের কারণে আজ ও আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির প্রাবল্য বেশ অনেকটাই চোখে পরবে। আলিপুরের তরফে জারি করা বুলেটিনে বলা হচ্ছে, আজ দক্ষিণবঙ্গের ১১ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই জেলাগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। এই জেলাগুলির উদ্দেশ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

   

Image
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আরও একটা দুঃসংবাদও রয়েছে বৈকি। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই বলে সাংবাদিক বৈঠকে জানালেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। অন্যদিকে টানা দুর্যোগ চলবে উত্তরবঙ্গে জানানো হল হাওয়া অফিসের তরফে। উত্তরবঙ্গের ৬ জেলায় আজ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই মর্মে আলিপুরের তরফে বুলেটিন অবধি জারি করা হয়েছে।

এদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হওয়ার ফলে এবং এটি উত্তরবঙ্গে বিস্তৃত থাকার ফলে মাঝে মাঝে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী ৪৮ ঘন্টায়। আজ ১৩ জুলাই উত্তরবঙ্গের ৬ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল মালদহ, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি। পাহাড়ি অঞ্চল থেকে ধস নামা সম্ভাবনা থাকছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google