জ্বালানি তেলের দামে বিরাট পতন! মাত্র ৮২ টাকায় মিলছে এক লিটার পেট্রোল

আজ বুধবার অর্থাৎ সপ্তাহের তৃতীয় কাজের দিনে নতুন করে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Rate) রেট জারি হল। কিছু রাজ্যে জ্বালানি তেলের দাম কমল, কয়েকটি রাজ্যে বৃদ্ধি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Petrol and Diesel Prices in Kolkata Today: 105.41 and 92.02 per Litre

আজ বুধবার অর্থাৎ সপ্তাহের তৃতীয় কাজের দিনে নতুন করে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel Rate) রেট জারি হল। কিছু রাজ্যে জ্বালানি তেলের দাম কমল, কয়েকটি রাজ্যে বৃদ্ধি পেল, আবার কিছু রাজ্যে দাম একই রইল। অসম, কর্নাটক, তামিলনাড়ুতে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র, পঞ্জাব, ওডিশা, রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাতে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে।

দেশের ৪ বড় মেট্রো শহর, অর্থাৎ, কলকাতা-দিল্লি-মুম্বই এবং চেন্নাইয়ের মধ্যে কেবল চেন্নাইয়েও জ্বালানির দামে সামান্য পরিবর্তন হয়েছে। বাকি তিন শহরে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত হয়েছে। গোটা দেশের মধ্যে সবচেয়ে সস্তায় পেট্রোল মিলছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে লিটার প্রতি পেট্রোলের দাম মাত্র ৮২ টাকা ৪২ পয়সা। দমনে ৯২ টাকা ৩২ পয়সা এবং হরিদ্বারে ৯২ টাকা ৬৯ পয়সায় মিলছে এক লিটার পেট্রোল।

   

চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৩৪ টাকা। মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.১৫ টাকা। দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা। কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।

মান-অভিমান অতীত! কুণাল ঘোষকে বিরাট দায়িত্ব দিলেন মমতা

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দামের পরিবর্তন হয় এবং নতুন দাম প্রকাশ করা হয়। পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট সহ অন্যান্য জিনিস যোগ করার পর এর দাম মূল দামের থেকে প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই কারণেই আমাদের এতটা বেশি দামে পেট্রোল-ডিজেল কিনতে হয়।

গত ১৫ মার্চ কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের দামে বড় ধরনের কাটছাঁট করে। এর আওতায় উভয়ের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছে। লোকসভা ভোটের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এই কাটছাঁট করেছে। ৪ জুন ভোটপর্ব শেষ হয়েছে। এবার পেট্রোল-ডিজেলের দাম ফের ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিরাট উপহার মমতার! এপ্রিল থেকেই ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা

গ্রাহকরা এসএমএসের মাধ্যমে জেনে নিতে পারেন পেট্রোল ডিজেলের দৈনিক দাম। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা 9224992249 নম্বরে আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে তথ্য পেতে পারেন এবং বিপিসিএল গ্রাহকরা আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে তথ্য পেতে পারেন।

এছাড়া এইচপিসিএল গ্রাহকরা এইচপিপ্রাইস এবং তাদের সিটি কোড টাইপ করে এবং 9222201122 নম্বরে পাঠিয়ে দাম জানতে পারেন। প্রতিদিন সকালে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতো সংস্থাগুলি তাদের ওয়েবসাইটে পেট্রোল এবং ডিজেলের দাম প্রকাশ করে।

‘প্রিয় বন্ধু’ মেলোনির ডাকে ইতালি যাচ্ছেন নরেন্দ্র মোদী

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google