তৃণমূল বিধায়কের মেয়ের প্রতি আসক্তিই কাল ! জাকিরকে বোমা মারার আসল রহস্য ফাঁস

তৃণমূলের প্রথম সারির বিধায়কের মেয়েকে ভালবাসা। তাঁকে ভালবেসেই ফোনে মেসেজ পাঠাতেন অভিযুক্ত। তবে বিধায়কের মেয়ের নম্বর না পেয়েই বিধায়ককে মেসেজ। দীর্ঘদিন বিধায়কের মেসেজ করে রিপ্লাই না পেয়ে অবশেষে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
jakir hossain

তৃণমূলের প্রথম সারির বিধায়কের মেয়েকে ভালবাসা। তাঁকে ভালবেসেই ফোনে মেসেজ পাঠাতেন অভিযুক্ত। তবে বিধায়কের মেয়ের নম্বর না পেয়েই বিধায়ককে মেসেজ। দীর্ঘদিন বিধায়কের মেসেজ করে রিপ্লাই না পেয়ে অবশেষে বিধায়ককেই বোমা মারার হুমকি দিলেন অভিযুক্ত প্রেমিক। গত রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার রাজ্য রাজনীতিতে।

মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ঝাড়খন্ড থেকে গ্রেফতার এক ব্যক্তি। অভিযুক্তের নাম আসাদুজ্জামান। সোমবার তাঁকে তোলা হবে জঙ্গিপুর আদালতে। গত রবিবার জাকির সাংবাদিক বৈঠক করে জানান, ” আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। সেই কারণে আমাদের হেনস্থা করা হচ্ছে। কিছু দালাল বিভিন্নভাবে হুমকি দিচ্ছে রেইড করিয়ে দেব। মিথ্যা কেসে ফাঁসিয়ে দেব। আমরা যেহেতু তৃণমূল করি সেই কারণে আমাদের হুমকি দেওয়া হয়েছে। গালাগালি করা হচ্ছে।” শুধু তাই নয় তাঁকে বোমা মারারও হুমকি দেওয়া হয়। এই ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত।

   

জেলা পুলিশ আধিকারিকদের নির্দেশ মতো তাকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। কোন উদ্দেশ্যের সঙ্গে কে বা কারা বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্তের দাবি, তিনি কোনও হুমকি দেননি। আসাদুজ্জামান বলেন, “আমি দু’বছর ধরে ওর মেয়েকে ভালবাসি। তাই আমি জাকির হোসেনকে মেসেজ করতাম। কিন্তু উনি কোনও রিপ্লাই দিতেন না। সেই কারণে আমি বিরক্ত হয়ে কিছু কথা বলেছি।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google