ICSE-তে পাশের হার প্রায় ১০০ শতাংশ, ISC-তেও তাই, রইল বিবরণ

ICSE এবং ISC পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল। অনলাইনে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org এবং results.cisce.org থেকে রেজাল্ট দেখা যাচ্ছে। কাউন্সিলের তরফে জানানো হয়েছে যে এবার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
madhyamik

ICSE এবং ISC পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল। অনলাইনে কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট www.cisce.org এবং results.cisce.org থেকে রেজাল্ট দেখা যাচ্ছে। কাউন্সিলের তরফে জানানো হয়েছে যে এবার ICSE পরীক্ষায় পাশের হার হল ৯৯.৪৭ শতাংশ। আর ICS পরীক্ষায় ৯৮.১৯ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। দুটি ক্ষেত্রেই বেড়েছে পাশের হার।

ISC পরীক্ষায় ছাত্রীদের পাশের হার হল ৯৮.৯২ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯৭.৫৩ শতাংশে ঠেকেছে।
ICSE পরীক্ষায় ছাত্রীদের পাশের হার হল ৯৯.৬৫ শতাংশ। আর ছেলেদের পাশের হার ঠেকেছে ৯৯.৩১ শতাংশে।

   

ISC-র ক্ষেত্রে মোট ১,৩৬৬টি স্কুলের পড়ুয়ারা পরীক্ষা দিয়েছিল। ৯০৪টি স্কুলের সব পড়ুয়াই পাশ করেছে।

CISCE-র তরফে জানানো হল, এবার ICSE পরীক্ষা দিয়েছিল ২,৬৯৫টি স্কুলের পড়ুয়ারা। ২,২২৩ স্কুলে পাশের হার ১০০ শতাংশ।

তবে ২০২৩ সালে ICSE পরীক্ষায় পাশের হার ছিল ৯৮.৯৪ শতাংশ। আর ISC পরীক্ষায় পাশের হার ৯৬.৯৩ শতাংশ পড়ুয়া পাশ করেছিলেন।

ICSE পরীক্ষার রেজাল্ট দেখা যাবে কীভাবে?
১) প্রথমেই results.cisce.org-তে যেতে হবে পড়ুয়াদের।
২) প্রথমেই কোর্স বেছে নিতে হবে। ICSE বেছে নিতে হবে পড়ুয়াদের। তারপর ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index Number) এবং ক্যাপচা (Captcha) দিতে হবে। ‘Show Result’-এ ক্লিক করতে হবে। তাহলেই স্ক্রিনে ২০২৪ সালের ICSE পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৩) যে পড়ুয়ারা নিজেদের মার্কশিট ডাউনলোড করতে চায়, তাদের ‘Print Result’-তে করতে হবে। তাহলেই মার্কশিট ডাউনলোড হয়ে যাবে।

কীভাবে ISC পরীক্ষার রেজাল্ট দেখা যাবে?
১) ICSE পরীক্ষার রেজাল্ট দেখার মতোই প্রথমে results.cisce.org-তে যেতে হবে।
২) হোমপেজে রেজাল্ট দেখার সুযোগ আছে। সেখানে কোর্স হিসেবে ISC বেছে নিতে হবে। ইউনিক আইডি (Unique ID), ইনডেক্স নম্বর (Index Number) এবং ক্যাপচা (Captcha) দিতে হবে পড়ুয়াদের। তারপর ক্লিক করতে হবে ‘Show Result’-এ। স্ক্রিনে ২০২৪ সালের কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৩) ICSE পরীক্ষার মতোই ‘Print Result’-তে ক্লিক করে ISC পরীক্ষার মার্কশিট ডাউনলোড করতে পারবে পরীক্ষার্থীরা।

ICSE এবং ISC পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন
কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের তরফে জানানো হয়েছে যে ICSE এবং ISC পরীক্ষার ক্ষেত্রে রিভিউয়ের সুযোগ আছে। আগামী ১০ মে পর্যন্ত রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য ১,০০০ টাকা লাগবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার চার সপ্তাহের মধ্যে রিভিউয়ের ফলপ্রকাশ করা হবে।

রিভিউয়ের ফলাফলেও যদি কোনও পড়ুয়া সন্তুষ্ট না হয়, তাহলে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে। রিভিউয়ের ফলাফল প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ের জন্য ১,৫০০ টাকা লাগবে। www.cisce.org-র ‘Public Services’-তে গিয়ে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google