BJP:সৌমিত্র খাঁর নেতৃত্বে বিজেপি কর্মীদের বিক্ষোভ প্রদর্শন বাঁকুড়ার ইন্দাস থানার সামনে

বিজেপি ও তৃণমূলের মূল অভিযোগ একই বলা যায়। তৃণমূল বলছে, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে হেনস্থা করা হচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের আর ঠিক এই অভিযোগ বিজেপির। বিজেপি বলছে রাজ্য পুলিশ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
soumitra kha

বিজেপি ও তৃণমূলের মূল অভিযোগ একই বলা যায়। তৃণমূল বলছে, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে হেনস্থা করা হচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের আর ঠিক এই অভিযোগ বিজেপির। বিজেপি বলছে রাজ্য পুলিশ বিজেপির নেতা কর্মীদের মিথ্যা কেস দিয়ে জেলে ভরছে। সেই ইস্যু নিয়েই বুধবার বাঁকুড়ার ইন্দাস থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এই বিক্ষোভ সমাবেশে ছিলেন সৌমিত্র খাঁ সহ জেলা সভাপতি সহ বিজেপি কর্মী সমর্থকেরা । নির্বাচনের আগে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো চলবে না এই দাবী তুলে আজ থানা ঘেরাও এর ডাক দেয় বিজেপি ।

জানা যাচ্ছে, দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে ইন্দাস থানার সামনে এসে রোড অবরোধ করে থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে সৌমিত্র খাঁ ও তিন বিধায়ক সহ কর্মী সমর্থকেরা । সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে করে ইন্দাস থানার এক পুলিশ আধিকারিকের নাম করে বলেন, আপনি যদি কারোর বাড়ি যান সার্চ ওয়ারেন্ট নিয়ে যাবেন। তিনি বলেন, আমরা আমাদের কর্মীদের বলছি, যদি কোন ওয়ারেন্ট নিয়ে যায় তবে ঢুকতে দেবেন , না হলে ঝাঁটাবটি নিয়ে তাড়াবেন।

   

অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পুলিশ আধিকারিকদের সামনেই বসে বিক্ষোভ দেখাতে দেখাতে তাদের চোর বলে কটাক্ষ করেন । ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন , বিজেপি ভোটের আগে হাওয়া গরম করতে চাইছেন । এসব করে কোন লাভ হবে না বলেই জানান তিনি। কিছু সময়ের জন্য রাস্তা আটকে ব্যাপক যানজট তৈরী হয়।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google