Biogas Plants: আবর্জনা থেকে কোটি কোটি টাকা, বিপুল কর্মসংস্থান কলকাতায়

রোজকার আবর্জনা৷ জঞ্জাল৷ ফেলে দেওয়া সবকিছু থেকেই আয়৷ কোটি কোটি চাকার কারবার৷ এতেই বিপুল কর্মসংস্থান৷ নয়া উদ্যোগ রাজ্য সরকারের৷ কলকাতার আশেপাশেই তৈরি হচ্ছে বায়ো গ্যাসের প্ল্যান্ট (Biogas Plants)৷ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
West Bengal, biogas plants, Kolkata

রোজকার আবর্জনা৷ জঞ্জাল৷ ফেলে দেওয়া সবকিছু থেকেই আয়৷ কোটি কোটি চাকার কারবার৷ এতেই বিপুল কর্মসংস্থান৷ নয়া উদ্যোগ রাজ্য সরকারের৷ কলকাতার আশেপাশেই তৈরি হচ্ছে বায়ো গ্যাসের প্ল্যান্ট (Biogas Plants)৷ একটা-দু’টো নয়, ছ’টি৷ প্রথম ধাপে বিনিয়োগ করা হবে ১০০ কোটির বেশি৷

বায়ো গ্যাস৷ বিশ্বায়নের যুগে অন্যতম আলোচিত বিষয়৷ পরিবেশ বাঁচাতে এবং বিকল্প শক্তি হিসেবে ব্যবহার করেত বায়ো গ্যাস খুবই গুরুত্বপূর্ণ৷ এই বায়ো গ্যাসের প্ল্যান্ট তৈরি হচ্ছে কলকাতা লাগোয়া বিভিন্ন জায়গায়৷ রাজ্য সরকার এবং বেঙ্গল গ্যাস কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে বায়ো গ্যাসের প্ল্যান্ট৷

   

এই প্ল্যান্টগুলি তৈরি হবে কলকাতা লাগোয়া হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়৷ হুগলির রিষড়া এবং চন্দননগরে হবে বায়ো গ্যাসের প্ল্যান্ট৷ আর দক্ষিণ ২৪ পরগনাার সোনারপুরে হবে তৃতীয় প্ল্যন্ট৷ প্রথম দফায় এই তিন প্ল্যান্ট তৈরি হবে৷ বিনিয়োগ হবে প্রায় ১২০ কোটি টাকা৷ পরের ধাপে আরও তিন বায়ো গ্যাসের প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ সেই তিন প্ল্যান্ট তৈরি হবে উত্তর ২৪ পরগনায়৷ মধ্যমগ্রাম, পলতা এবং পানিহাটিতে৷

স্বাভাবিকভাবেই ৬ প্ল্যান্টে কর্মসংস্থান হবে৷ পাশাপাশি পরিবেশ বাঁচবে৷ শহরের পাশে আবর্জনার স্তূপের দূষণ কমবে৷ গ্যাসের বাড়তি সুবিধা তো আছেই৷ বিশেষজ্ঞদের মতে, ১০০ টন আবর্জনা থেকে ৫ টন গ্যাস তৈরি হয়৷ এই প্ল্যন্ট চালু হলে বিস্তীর্ণ এলাকার গ্যাসের চাহিদার বড় অংশ পূরণ করা যাবে৷

পুরসভা এলাকার আবর্জনা ফেলা নিয়ে বড় সমস্যা৷ পানিহাটির অমরাবতি মাঠেই আবর্জনা ফেলা নিয়ে নানা জটিলতা৷ পানিহাটি থেকে ধাপায় নিয়ে আবর্জনা ফেলা হয়৷ এমনই বিভিন্ন এলাকার আবর্জনা নিয়ে আসা হবে বায়ো গ্যাসের প্ল্যান্টে৷ তারপর তা থেকে তৈরি হবে বায়ো গ্যাস৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google