NCERT: দ্বাদশ শ্রেণির ইতিহাস বইয়ে বড়সড় পরিবর্তন! কী বদলে ফেলা হচ্ছে জানেন?

২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন? তাহলে এখনই জেনে রাখুন, দ্বাদশ শ্রেণির ইতিহাস বইয়ে বড়সড় পরিবর্তন হতে চলেছে৷ এদেশের প্রাচীন ইতিহাস নিয়ে চিরাচরিত ধারণার বদল ঘটাল ন্যাশনাল কাউন্সিল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
NCERT History Book Syllabus Changed

২০২৪-২৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন? তাহলে এখনই জেনে রাখুন, দ্বাদশ শ্রেণির ইতিহাস বইয়ে বড়সড় পরিবর্তন হতে চলেছে৷ এদেশের প্রাচীন ইতিহাস নিয়ে চিরাচরিত ধারণার বদল ঘটাল ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, সংক্ষেপে NCERT.

কী বদল?
জানা গিয়েছে, ‘সিন্ধু সভ্যতার উৎস ও পতন’ অধ্যায়ে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন পাঠ্যক্রমে আর্যদের ভারতে আগমনের বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে৷

   

আরও পড়ুন: West Bengal: দেদার কারচুপি একাদশ দ্বাদশের নিয়োগেও

এর পাশাপাশি এও বলা হয়েছে যে, হরপ্পা সভ্যতা হল ভারতীয় সভ্যতা৷ হরপ্পাবাসীর জিনের শিকড় খ্রিস্টপূর্ব ১০ হাজার বছর পর্যন্ত বিস্তৃত। বলা হয়েছে, দক্ষিণ এশীয় অঞ্চলের জনসংখ্যার অধিকাংশই তাদের উত্তরসূরি। জোর দেওয়া হয়েছে হরপ্পা সভ্যতার ৫০০০ বছরের অবিচ্ছিন্ন ধারাবাহিকতার উপর৷

এই বদল প্রসঙ্গে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে জানিয়েও দেওয়া হয়েছে। তবে শুধু দ্বাদশ শ্রেণিই নয়, এনসিইআরটি সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শ্রেণিরই ইতিহাস ও সমাজবিজ্ঞানের বইতে বদল এনেছে বলে জানা গিয়েছে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google