জলপাইগুড়িতে মিনি টর্নেডো! মাত্র ১৫ মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত পাঁচশো বাড়ি, মৃত ৪

উত্তরবঙ্গে দু-তিনদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিলই, কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগে যে এভাবে তছনছ হয়ে যেতে হবে তা বোধ হয় কল্পনাতীত ছিল সকলেরই৷ জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ির বেশ কিছু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
representative image of mini tornedo

উত্তরবঙ্গে দু-তিনদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিলই, কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগে যে এভাবে তছনছ হয়ে যেতে হবে তা বোধ হয় কল্পনাতীত ছিল সকলেরই৷ জলপাইগুড়ি শহর, ধূপগুড়ি, ময়নাগুড়ির বেশ কিছু এলাকা ঝড়ের তাণ্ডবলীলায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের আশঙ্কা, ‘মিনি টর্নেডো’র কারণেই এমন ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে৷ ইতিমধ্যেই সমাজমাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ভাইরাল এই ‘মিনি টর্নেডো’র ছবি৷

Mini Tornedo in Jalpaiguri

   

তবে এখানেই শেষ নয়৷ রাত বাড়লে ফের ঝড়ের আশঙ্কা রয়েছে৷ জানা গিয়েছে, হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে। নেপাল থেকে আসা বজ্রবিদ্যুৎ-সহ মেঘের কারণে এই ঝড়-বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন: Storm Attack: ঝড়ের দাপটে গুয়াহাটি বিমানবন্দরে বন্যা! ত্রিপুরা তছনছ

রবিবার বেলা সাড়ে ৩ টে নাগাদ জলপাইগুড়ি জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। মিনিটে ১৫-র ঝড়েই প্রায় পাঁচশোর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ ৪ জনের প্রাণহানি হয়েছে৷ আহতের সংখ্যা বহু৷ রাস্তায় গাছ পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যহত হয়েছে৷ দুর্ঘটনা এড়াতে সমগ্র জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। জলপাইগুড়িতে পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করেছে পৌরসভা৷

আরও পড়ুন: Rainfall: মেঘে ঢাকল আকাশ, বাংলায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সমগ্র ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ঝড়ে প্রাণহানি, ক্ষয়ক্ষতির জন্য শোক প্রকাশ করেছেন তিনি৷ নিহতদের পরিবারের সদস্যদেরও সমবেদনা জানিয়েছেন তিনি৷

mamata banerjee x handle post on mini tornedo

জানা গিয়েছে, উত্তরবঙ্গের বহু জায়গাতেই কম-বেশি ঝড়ের তাণ্ডবলীলা চললেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জলপাইগুড়ি শহর ও ময়নাগুড়ির বার্নিশ এলাকায়।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google